উদ্দীপকে মিতুর স্মৃতি পরিমাপের যে পদ্ধতিটি ব্যবহৃত হয়েছে তার বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে মিতুর স্মৃতি পরিমাপের যে পদ্ধতিটি ব্যবহৃত হয়েছে তা হলো পুনরুদ্রেক পদ্ধতি। স্মৃতি পরিমাপের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো পুনরুদ্রেক পদ্ধতি। এ পদ্ধতির সাহায্যে বিশেষত ভাষা বিষয়ক বিভিন্ন স্মৃতির পরিমাপ করা হয়ে থাকে। এ পদ্ধতিতে সাধারণত কোনো ব্যক্তিকে কোনো কিছু পাঠে অভ্যাস করতে দেওয়া হয়, সেই ব্যক্তির পাঠ শেষ হলে তাকে কিছু সময়ের জন্য বিশ্রাম দেওয়া হয় এবং বিশ্রাম শেষে যে বিষয়টি পাঠ করতে দেয়া হয়েছিল তা তাকে মুখে বলতে বলা হয় অথবা লিখতে বলা হয়। ব্যক্তি যতগুলো নির্ভুলভাবে পুনরুদ্রেক করতে পারে তা থেকে সাফলাঙ্ক নির্ণয় করা হয়। উদ্দীপকে আমরা দেখতে পাই মনোবিজ্ঞান ক্লাসের শিক্ষক মিতু এবং নিতুকে আলাদাভাবে ২০টি অর্থহীন শব্দের তালিকা মুখস্থ করতে দেন। মুখস্থ করা শেষ হলে কিছুক্ষণ বিশ্রাম দিয়ে মিতুকে ঐ শব্দগুলো লিখতে বলা হয়। এক্ষেত্রে মিতুর স্মৃতি পরিমাপের জন্য মনোবিজ্ঞানের শিক্ষক যে পদ্ধতিটি ব্যবহার করেছেন তা পুনরুদ্রের পদ্ধতিকে নির্দেশ করে।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
উদ্দীপকে মিতুর স্মৃতি পরিমাপের যে পদ্ধতিটি ব্যবহৃত হয়েছে তার বর্ণনা…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
