প্রথম এবং দ্বিতীয় দলের ভুলে যাওয়ার পিছনে বিস্মৃতির কারণ দুটি ব্যাখ্যা কর।
উত্তর: প্রথম ও দ্বিতীয় দলের ভুলে যাওয়ার পিছনে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা ও পূর্ব শিক্ষণ প্রতিবন্ধকতা কাজ করেছে। নিচে তা ব্যাখ্যা করা হলো- অনুশিক্ষণ প্রতিবন্ধকতার মূল বিষয় হলো শিক্ষা করার ফলে আমরা পূর্বে শিক্ষা করা বিষয় ভুলে যাই। শিক্ষণ ও পুনরুদ্রেকের মধ্যকার বিরতির সময়ে মানসিক কার্যের ফলে স্মৃতির যে ব্যাঘাত হয় তাকে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা বা পশ্চাৎমুখী, বাধা বলে। কোনো বিষয় শিখনের পরপরই বিরতি না দিয়ে দ্বিতীয় কোনো বিষয় শিক্ষা করতে দেয়া হলে প্রথম বিষয়টির অংশবিশেষ আমরা ভুলে যাই। পূর্ব শিক্ষণ প্রতিবন্ধকতার বেলায় দেখা যায় পূর্বে শিক্ষণ করা বিষয় পরের শিক্ষণকৃত বিষয়ের উপরে প্রভাব বিস্তার করে। ফলে শিক্ষণকৃত বিষয়টির কিছু অংশ বিস্তৃত হয়, পূর্বের শিক্ষণ এক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। এ ধরনের প্রতিবন্ধকতাই পূর্ব শিক্ষণ প্রতিবন্ধকতা নামে পরিচিত। আমরা উদ্দীপকে দেখতে পাই শিক্ষার্থীদের দুটি দলকে দুটি কবিতা মুখস্থ করতে দেয়া হয়। প্রথম দলকে প্রথম কবিতাটি ধরলে দেখা যায় কিছু লাইন তারা ভুলে গেছে এক্ষেত্রে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা আবার দ্বিতীয় দলকে কবিতাটি মুখস্থ ধরলে দেখা যায় কিছু লাইন তারাও ভুলে গেছে এক্ষেত্রে পূর্ব শিক্ষণ প্রতিবন্ধকতা কাজ করেছে।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
প্রথম এবং দ্বিতীয় দলের ভুলে যাওয়ার পিছনে বিস্মৃতির কারণ দুটি ব্যাখ্…
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
