দৃশ্যকল্প-১ এ সবুজের বাইসাইকেল পাওয়ার পিছনে শিক্ষণের কোন উপাদানের ভূমিকা আছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ সবুজের বাইসাইকেল পাওয়ার পিছনে প্রেষণা নামক উপাদানটি শিক্ষণ প্রক্রিয়ার সহায়ক হিসেবে ভূমিকা পালন করেছে। নিচে ব্যাখ্যা করা হলো- যা কিছু মানুষ বা প্রাণীকে কোনো কাজে প্রণোদিত বা চালিত করে তাই প্রেষণা। প্রেষণা শিক্ষণের একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রাণী ক্ষুধার্ত না হলে খাদ্য সংগ্রহের কৌশল শিখত না। এক্ষেত্রে ক্ষুধা হচ্ছে প্রেষণা। ক্ষুধা, তৃষ্ণা, যৌনাকাঙ্ক্ষা, যশলাভের ইচ্ছা প্রভৃতি প্রেষণার উদাহরণ। প্রেষণাকে তাগিদও বলা যেতে পারে। এই প্রেষণা বা তাগিদ না থাকলে প্রাণী কিছুই শিখত না। তাই প্রেষণা শিক্ষণের একটি অতীব প্রয়োজনীয় উপদান। উদ্দীপকে সবুজ এবার বার্ষিক পরীক্ষায় প্রথম হতে পারলে তার বাবা তাকে একটি বাই-সাইকেল কিনে দিবেন, এমন শর্তের প্রেক্ষিতে সবুজ কঠোর পরিশ্রম করে এবং প্রথম স্থান অর্জন করে বাবার কাছ থেকে কাঙ্ক্ষিত বাইসাইকেল অর্জন করে। এক্ষেত্রে বাইসাইকেল সবুজের নিকট বলবর্ধক হিসেবে কাজ করে এবং বাইসাইকেল পাওয়ার আগ্রহ প্রেষণা হিসেবে কাজ করে। অর্থাৎ উপরোক্ত আলোচনা হতে বলা যায় যে, দৃশ্যকল্প-১ এ প্রেষণা উপাদানটি শিক্ষণ প্রক্রিয়ার সহায়ক হিসেবে ভূমিকা পালন করেছে।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ সবুজের বাইসাইকেল পাওয়ার পিছনে শিক্ষণের কোন উপাদানের ভ…
উদ্দীপক

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
