দৃশ্যকল্প-২ এ 'ক' ও 'ঘ' চিহ্নিত স্থানে নির্দেশিত শিক্ষণ প্রক্রিয়ার পার্থক্য নির্দেশ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ 'ক' চিহ্নিত স্থানে প্রাসঙ্গিক শিক্ষণ এবং 'ঘ' চিহ্নিত স্থানে অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ সংঘটিত হয়েছে। নিচে এ দুই শিক্ষণের মধ্যে পার্থক্য নির্দেশ করা হলো- সুনির্দিষ্ট প্রেষণা, পূর্ব পরিকল্পনা ও প্রস্তুতি ব্যতিত প্রাণী অনেক সময় শিখে থাকে। এ ধরনের শিক্ষণকে প্রাসঙ্গিক শিক্ষণ বলে। অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ হলো কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে হঠাৎ করে সঠিক সমাধানের আবিষ্কার। প্রাসঙ্গিক শিক্ষণে প্রেষণা থাকে না যদিও প্রেষণা শিক্ষণের অন্যতম শর্ত। ট্রেনে চড়ে ময়মনসিংহ যাওয়ার পথে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় চিনে আসার ঘটনা প্রাসঙ্গিক শিক্ষণ। অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণে প্রাণী বা মানুষ সমস্যাটিকে নতুনভাবে প্রত্যক্ষণ করে। সমস্যা নিয়ে যখন চিন্তা করে তখন আহ্ বলে হঠাৎ সমাধান পেয়ে যায়। যেমন, শিম্পাঞ্জী প্রথমে একটি লাঠি দিয়ে কলা নাগালে নিতে পারেনি। কিছুক্ষণ পর হঠাৎ সে দুটি লাঠি জোড়া দেয় এবং কলা সংগ্রহ করে নেয়।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ 'ক' ও 'ঘ' চিহ্নিত স্থানে নির্দেশিত শিক্ষণ প্রক্রিয়ার …
উদ্দীপক

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
