উদ্দীপক-১ এ মিলি, তার বাবা ও ছোটনের ভুলে যাওয়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক-১ এ মিলির ভুলে যাওয়ার কারণ হলো অপব্যবহারজনিত স্মৃতির অবক্ষয়, তার বাবার ভুলে যাওয়ার কারণ হলো অবদমন এবং ছোটনের ভুলে যাওয়ার কারণ হলো বাচনিক অনুষঙ্গের অভাব। শিক্ষণকৃত বিষয় যদি ব্যবহার না করি বা অনুশীলন না করি তাহলে কালের স্রোতে তা হারিয়ে যায়। অর্থাৎ অব্যবহারজনিত কারণে কালের প্রবাহে স্মৃতি চিহ্নগুলো ধীরে ধীরে হারিয়ে যায়। ফলে আমরা শিক্ষণকৃত বিষয়গুলো বিস্মৃত হই। আবার অবদমন বলতে বোঝায় অবাঞ্ছিত স্মৃতিকে চেতনা থেকে বিতাড়িত করা। যেসব ঘটনা বা স্মৃতিকে আমরা ইচ্ছা করে মনের গভীর স্তরে অবদমিত করে রাখি তাই হলো অবদমন। অপরদিকে মনোবিদ ওয়াটসন এর মতে ভাষার অভাব অথবা বাচনিক অনুসংগের অভাব বিস্তৃতির অন্যতম কারণ। শৈশবের প্রথম কয়েক বছরের অভিজ্ঞতা যে আমরা স্মরণ করতে পারি না তার কারণ ভাষার অভাবের জন্য। উদ্দীপক-১ এ দেখা যায় মিলি বিজ্ঞান পরতে গিয়ে দেখল অনেক বিষয় চর্চার অভাবে ভুলে গিয়েছে যা অব্যবহারজনিত স্মৃতির অবক্ষয়, মিলির বাবা বলেন তিনি ততক্ষণই তার ক্লায়েন্টকে মনে রাখেন যতক্ষণ পর্যন্ত তাদের সাথে লেনদেন থাকে। লেনদেন শেষ হয়ে গেলে তাদের তিনি ভুলে যান, এটি অবদমন। আবার মিলির ছোট ভাই ছোটন দুই বা তিন বছর বয়সের কোনো স্মৃতি মনে রাখতে পারেনি তার কারণ হলো বাচনিক অনুষঙ্গের অভাব।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
উদ্দীপক-১ এ মিলি, তার বাবা ও ছোটনের ভুলে যাওয়ার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
