প্রমির বিস্মৃতির কারণ কী? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক ১-এ প্রমি-এর বিস্মৃতির কারণ হলো অনুশিক্ষণ প্রতিবন্ধকতা। এ প্রতিবন্ধকতায় নতুন বিষয় শিক্ষা করার ফলে আমরা পূর্বের শিক্ষা করা বিষয় ভুলে যাই। শিক্ষণ ও পুনরুদ্রেকের মধ্যকার বিরতির সময়ে মানসিক কার্যের ফলে স্মৃতির যে ব্যাঘাত হয় তাকে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা বা পশ্চাদমুখী বাধা বলা হয়। কোনো বিষয় শিক্ষণের সময় প্রথমটি শেখার পর কিছুটা সময় বিরতি দিয়ে দ্বিতীয় বিষয়টি শিক্ষণ করতে হয়। এ বিরতি দেওয়া না হলে প্রথম শিক্ষণের কিছু অংশ আমরা ভুলে যাই। আমরা উদ্দীপকে দেখতে পাই প্রমি একাদশ শ্রেণিতে পড়ে। সে অর্থনীতির প্রশ্নের উত্তর মুখস্থ করে এবং বিরতি না দিয়েই মনোবিজ্ঞানের প্রশ্ন মুখস্থ করে। পরীক্ষায় অর্থনীতি প্রশ্নের উত্তর লিখতে গিয়ে প্রমি বুঝতে পারল উত্তরটি সে হুবহু লিখতে পারছে না। সুতরাং আমরা বলতে পারি প্রমির বেলায় অনুশিক্ষণ প্রতিবন্ধকতা ঘটেছে।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
প্রমির বিস্মৃতির কারণ কী? ব্যাখ্যা কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা সেনানিবাস · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
