শ্রাবণ এবং রাতুলের ক্ষেত্রে প্রকাশিত বুদ্ধিবৃত্তিক শিক্ষণ দুটি এক না ভিন্ন? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে শ্রাবণ এবং রাতুলের ক্ষেত্রে প্রকাশিত বুদ্ধিবৃত্তিক শিক্ষণ দুটি একই। এটি হলো 'অনুকরণ এবং মডেলিং'। অনুকরণ এবং মডেলিং হলো একটি বুদ্ধিবৃত্তিক শিক্ষণ প্রক্রিয়া। এর উদ্দেশ্য হলো অন্যের আচরণ ও আদর্শকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করা। প্রিয় ঘটনা বা ব্যক্তির আদর্শ ও কাজকর্ম অনুকরণ করে নিজের আচরণে পরিবর্তন আনা এ ধরনের শিক্ষণই হলো অনুকরণ ও মডেলিং। শিশুরা অনুকরণপ্রিয়। আশেপাশের অনেক কিছুকেই তারা অনুকরণ করতে শেখে। অনুকরণ এবং মডেলিং ব্যক্তির ক্ষেত্রে একটি গুণই গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক শিক্ষণ প্রক্রিয়া। উদ্দীপকে শ্রাবণ তার ডাক্তার বাবার যন্ত্রপাতির ব্যবহার অনুকরণ করেই নিজে বন্ধুদের প্রেসার মাপে। অন্যদিকে রাতুল প্রতিদিন তার মায়ের দরজা খোলার বিষয়টি অনুকরণ করেই একদিন নিজে নিজেই দরজা খুলে ফেলে। দুটি ঘটনাতেই অনুকরণ এবং মডেলিং প্রক্রিয়া জড়িত।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
শ্রাবণ এবং রাতুলের ক্ষেত্রে প্রকাশিত বুদ্ধিবৃত্তিক শিক্ষণ দুটি এক ন…
উদ্দীপক
ক্যান্টনমেন্ট কলেজ, কুমিল্লা সেনানিবাস · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
