দৃশ্যকল্প-১ এর ক ও খ চিহ্নিত অংশের বর্ণনা দাও।
উত্তর: দৃশ্যকল্প ১ এর ক ও খ চিহ্নিত অংশ যথাক্রমে সুপ্ত শিক্ষণ ও প্রাসঙ্গিক শিক্ষণকে নির্দেশ করে। নিচে তা বর্ণনা করা হলো- সুপ্ত শিক্ষণ হলো এমন শিক্ষণ যা ঘটে কিন্তু দৃশ্যমান হয় না যে পর্যন্ত না একটি বলবর্ধক এটাকে উপস্থিত করে। সুপ্ত শিক্ষণ সাধারণত বলবর্ধক ব্যতীত শিক্ষণ। অর্থাৎ প্রেষণা যখন খুবই ক্ষীণ অথবা প্রেষণা আছে কিন্তু উপযুক্ত সন্তুষ্টির অভাব তখন যে ধরনের শিক্ষণ হয় তাকে সুপ্ত শিক্ষণ বলা হয়। এ শিক্ষণের বেলায় যে শিক্ষণ হয় তা আচরণের মধ্যে পরিলক্ষিত হয় না, পরবর্তীতে যখন উপযুক্ত প্রেষণা বা সন্তুষ্টির উপস্থিতি থাকে তখন আচরণের ভিতর শিক্ষণ দেখা যায়। অর্থাৎ এখানে শিক্ষণ সুপ্ত বা প্রচ্ছন্ন থাকে বিধায় এ ধরনের শিক্ষণকে সুপ্ত শিক্ষণ বলা হয়। অপরদিকে প্রেষণা ব্যতীত যে ধরনের শিক্ষণ হয় তাদেরকে প্রাসঙ্গিক শিক্ষণ বলা হয়। আমরা অনেক সময় উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে গিয়ে অনেক কিছু শিখে থাকি। শেখার ইচ্ছা বা উদ্দেশ্য না থাকলেও ঘটনাক্রমে আমাদের শিক্ষণ হয়ে যায়। উদ্দেশ্যবিহীনভাবে ঘটনাক্রমে আমাদের মধ্যে যে ধরনের শিক্ষণ হয়ে থাকে তাই হলো প্রাসঙ্গিক শিক্ষণ।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এর ক ও খ চিহ্নিত অংশের বর্ণনা দাও।
উদ্দীপক

চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

