করিম শেখ. মানসিক চাপ সামলানোর যে সমস্ত কৌশল অবলম্বন করে তা কতখানি যৌক্তিক? মতামত দাও।
উত্তর: উদ্দীপকে রমজান আলী মানসিক চাপ সামলানোর জন্য আত্মরক্ষামূলক ক্ষতিপূরণ কৌশল অবলম্বন করেন। এ ধরনের কৌশল অবলম্বনের যৌক্তিকতা আলোচনা করা হলো- মানুষ প্রতিনিয়ত চাপ অনুভব করছে। ছোট্ট শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রতিটি মানুষ বিভিন্ন পর্যায়ে মানসিক চাপ অনুভব করে। মানসিক চাপ মোকাবিলার একটি সর্বজনীন পদ্ধতি হচ্ছে আত্মরক্ষামূলক কৌশল। আত্মরক্ষামূলক কৌশলের অন্যতম একটি কৌশল হচ্ছে ক্ষতিপূরণ, যা বিপর্যস্ত মানসিক যন্ত্রণাকে প্রশমিত করতে সাহায্য করে। মানসিক চাপের প্রতি পরোক্ষ প্রতিক্রিয়া হিসেবে ব্যক্তি এক ধরনের ক্ষতিপূরণমূলক আচরণ করে। অর্থাৎ কোনো কারণে ব্যক্তির মধ্যে মানসিক চাপের সৃষ্টি হলে ব্যক্তি তার ওই মানসিক অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য ব্যক্তি অন্য কোনো ক্ষেত্রের সফলতা দিয়ে ক্ষতিপূরণ করে। উদ্দীপকে দেখা যায়, রমজান তার ছেলের পড়াশোনার খরচ নিয়ে চিন্তিত। ছেলের ভবিষ্যতের কথা ভেবে তার একমাত্র সম্বল দুধের গাভী বিক্রি করার সিদ্ধান্ত নেয় আর নিজেকে এই ভেবে সান্ত্বনা দেয় পড়াশোনা শেষ করে ছেলে সংসারের হাল ধরবে। এখানে রমজান তার ছেলের সংসারের হাল ধরাকে ক্ষতিপূরণের বিকল্প মাধ্যম হিসেবে ভাবতে থাকে। অর্থাৎ গাভী বিক্রি করে যে ক্ষতি হবে ছেলে একদিন লেখাপড়া করে সাফল্য অর্জন করে সংসারের হাল ধরে সে ক্ষতিপূরণ করবে।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
করিম শেখ. মানসিক চাপ সামলানোর যে সমস্ত কৌশল অবলম্বন করে তা কতখানি য…
উদ্দীপক
চট্টগ্রাম কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উদ্দীপকে দিনমজুর রমজান আলীর মেধাবী ছেলে কাদের এবার মেডিকেল ও বুয়েটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে দুটোতেই কৃতকার্য হয়। দুটোই আকর্ষণীয় কিন্তু তাকে যে কোনো একটিতে ভর্তি হতে হবে। এমতাবস্থায় তার মধ্যে এ ধরনের আকর্ষণ-আকর্ষণ দ্বন্দ্ব মানসিক চাপের সৃষ্টি হয়। এ ধরনের মানসিক চাপের সমাধান খুব সহজ। কারণ, যে কোনো একটি বেছে নিলেই হয়।উত্তর
