রানার শিক্ষাকৃত বিষয়গুলো ভুলে যাওয়াকে মনোবিজ্ঞানে কী বলা হয় ? এর যে কোনো তিনটা কারণ বর্ণনা করো ।
উত্তর: রানার শিক্ষাকৃত বিষয়গুলো ভুলে যাওয়াকে মনোবিজ্ঞানে বিস্মৃতি বলা হয় । পূর্ব অভিজ্ঞতা বা শিক্ষণের পর বিষয়বস্তুকে প্রয়োজনবোধে পুনরুদ্রেক বা প্রত্যাভিজ্ঞা করতে না পারাকে বিস্মৃতি বলে। অর্থাৎ অতীত অভিজ্ঞতাকে যথাসম্ভব অবিকল পুনরুৎপাদন করতে না পারাকে বিস্মৃতি বলে। এ ভুলে যাওয়া বা বিস্মৃতির একাধিক কারণ বর্তমান। তার মধ্যে উল্লেখযোগ্য হলো অব্যবহারজনিত স্মৃতির অবক্ষয়, অনুশিক্ষণ প্রতিবন্ধকতা এবং পূর্বশিক্ষণ প্রতিবন্ধকতা। শিক্ষণকৃত বিষয় ব্যবহার বা অনুশীলন না করলে কালের স্রোতে তা আমাদের স্মৃতি থেকে হারিয়ে যায়। ফলে আমরা শিক্ষাকৃত বিষয়গুলো বিস্মৃত হই। একে অব্যবহারজনিত স্মৃতির অবক্ষয় বলে। বিস্মৃতির অন্য একটি কারণ অনুশিক্ষণ প্রতিবন্ধকতা, মূল বিষয় হলো নতুন বিষয় শিক্ষা করার ফলে আমরা পূর্বে শিক্ষা করা বিষয় ভুলে যাই। শিক্ষণ ও পুনরুদ্রেকের মধ্যকার বিরতির সময়ে মানসিক কার্যের ফলে স্মৃতির যে ব্যাঘাত হয় তাকে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা বলা হয়। বিস্মৃতির তৃতীয় একটি কারণ হলো- পূর্বশিক্ষণ প্রতিবন্ধকতা। পূর্বের শিক্ষাকৃত বিষয়ের প্রভাবে পরে শিক্ষণকৃত বিষয়টির কিছু অংশ বিস্মৃত হয় একে পূর্বশিক্ষণ প্রতিবন্ধকতা বলে।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
রানার শিক্ষাকৃত বিষয়গুলো ভুলে যাওয়াকে মনোবিজ্ঞানে কী বলা হয় ? এর…
উদ্দীপক

ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
