দৃশ্যকল্প-২ এ 'ক' ও 'খ' চিহ্নিত স্থানে নির্দেশিত শিক্ষণ প্রক্রিয়ার পার্থক্য নির্দেশ করো।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ 'ক' চিহ্নিত স্থানে অন্তর্দৃষ্টিমূলক বাঁ পরিজ্ঞানমূলক শিক্ষণ ও 'খ' চিহ্নিত স্থানে প্রাসঙ্গিক শিক্ষণ প্রক্রিয়াকে নির্দেশ করা হয়েছে। নিম্নে এ দুই শিক্ষণ প্রক্রিয়ার পার্থক্য নির্দেশিত হলো: শিক্ষণের জন্য প্রেষণা একটি গুরুত্বপূর্ণ শর্ত হলেও এমন অনেক ক্ষেত্র আছে, যেখানে প্রেষণা ছাড়াই শিক্ষণ সম্পন্ন হয়। প্রেষণা ব্যতীত এ ধরনের শিক্ষণকে প্রাসঙ্গিক শিক্ষণ বলা হয়। অর্থাৎ প্রাসঙ্গিক শিক্ষণ হলো এমন ধরনের শিক্ষণ, যা উদ্দেশ্যবিহীনভাবে কোনো ঘটনা বা প্রসঙ্গক্রমে অথবা আকস্মিক কোনো পরিস্থিতির মধ্য দিয়ে সম্পন্ন। যেমন- বন্ধুদের সঙ্গে আড্ডায় বসে নতুন কোনো শব্দ বা বিষয় সম্পর্কে শোনা এবং পরবর্তী সময়ে তা মনে করতে পারা। পরিজ্ঞানমূলক শিক্ষণ হলো পূর্ব অভিজ্ঞতা বা শিক্ষণের আলোকে কোনো পরিস্থিতিতে হঠাৎ করেই নতুন কোনো সমস্যা সমাধানের মধ্য দিয়ে সম্পন্ন শিক্ষণ প্রক্রিয়া। এই শিক্ষণ প্রক্রিয়ায় অন্ধ যান্ত্রিক প্রক্রিয়াকে উপেক্ষা করা হয়। এটি মূলত পরিস্থিতির পারস্পরিক সম্পর্ক অনুধাবন ও সামগ্রিক অন্তর্দৃষ্টির মধ্য দিয়ে সম্পন্ন হয়। বিশিষ্ট মনোবিজ্ঞানী কোলার একটি কুকুর ও একটি মুরগি নিয়ে পরিজ্ঞানমূলক শিক্ষণ প্রক্রিয়ার কার্য পরিচালনা করেন। একটি বেড়ার একপাশে কুকুর বা মুরগি অপরপাশে খাবার রাখা হয়। বেড়াটি এমনভাবে তৈরি যেন এর ছিদ্র দিয়ে বাইরের খাবার দেখা যায় এবং উক্ত ছিদ্র দিয়ে কুকুর বা মুরগি কোনোটাই যেতে না পারে। খাবার পেতে হলে বেড়ার একপাশ দিয়ে ঘুরে যেতে হবে। পরীক্ষণের প্রাথমিক পর্যায়ে উভয় প্রাণীকে ছেড়ে দিতেই কুকুরটি মুহূর্তে ছুটে গিয়ে খাবার খেল, অপরদিকে মুরগিটি সোজাসুজি ছিদ্র পথে গমনের জন্য বারবার চেষ্টা করছিল। কুকুরটি তার স্বীয় বিচার-বুদ্ধি বিবেচনা করে খাবার গ্রহণ করতে সক্ষম হলো কিন্তু মুরগি সক্ষম হয়নি। এ পরীক্ষণে কোহলার দেখিয়েছেন যে, কুকুরটি পরিজ্ঞানমূলক শিক্ষণের পরিচয় দিতে পেরেছিল কিন্তু মুরগি তা পারেনি।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ 'ক' ও 'খ' চিহ্নিত স্থানে নির্দেশিত শিক্ষণ প্রক্রিয়ার …
উদ্দীপক

ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
