তুমি কি মনে করো রোকসানা এবং আফসানার বিস্মৃতির জন্য একই কারণ দায়ী? বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ রোকসানা এবং আফসানার বিস্মৃতির জন্য একই কারণ দায়ী নয়। অব্যবহারজনিত স্মৃতির অবক্ষয় হয় তখন, যখন শিক্ষণকৃত বিষয়টি দীর্ঘ সময়ের মধ্যে ব্যবহার বা অনুশীলন না করা হয়। অনুশীলন না করার ফলে স্মৃতি কালের স্রোতে হারিয়ে যায়। ফলে আমরা শিক্ষণকৃত বিষয় বিস্মৃত হই। এই অব্যবহারজনিত বিস্মৃতির কারণে আমরা অনেক জানা বিষয় বা ঘটনা মনে রাখতে পারি না। উদ্দীপকে আফসানার ক্ষেত্রে এই ঘটনাটিই দায়ী। কারণ আফসানা শিক্ষণকৃত বিষয় ব্যবহার না করায় সঠিকভাবে পুনরুদ্দেক করতে পারেনি। অনেক সময় দেখা যায় পূর্বের শিক্ষণকৃত বিষয় পরের শিক্ষণকৃত বিষয়ের ওপর প্রভাব বিস্তার করে। ফলে শিক্ষণকৃত বিষয় কিছু অংশ বিস্মৃত হয় । পূর্বের শিক্ষণকৃত বিষয় এক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। উদ্দীপকে দেখা যায়— দৃশ্যকল্প-২ এ রোকসানা প্রথমে ২০টি ফুলের নাম মুখস্ত করে । পরে নতুন করে আরও ২০টি নাম মুখস্ত করে। পরবর্তীতে পুনরুদ্রেক করতে গিয়ে সে প্রথম ২০টির মধ্যে ১৫টি এবং পরের ২০টি মধ্যে ৫টির নাম বলতে পারে । সুতরাং, দেখা যাচ্ছে যে, পরে শিক্ষণকৃত বিষয় তুলনামূলকভাবে বেশি বিস্মৃত হয়েছে। তাহলে এর কারণ হিসেবে বলা যায় পূর্ব শিক্ষণকৃত বিষয়টি পরের শিক্ষণে বাঁধার সৃষ্টি করেছে।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
তুমি কি মনে করো রোকসানা এবং আফসানার বিস্মৃতির জন্য একই কারণ দায়ী? …
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
