দৃশ্যকল্প-১ শারমিন বেগমের ছেলে ও মেয়ের মধ্যে কী ধরনের শিক্ষণ হয়েছে ? ব্যাখা কর ।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প ১-এ শারমিন বেগমের ছেলে ও মেয়ের মধ্যে অনুকরণ ও মডেলিং শিক্ষা ঘটেছে। অনুকরণ ও মডেলিং হলো একধরনের বুদ্ধিবৃত্তিক শিক্ষণ। এ ধরনের শিক্ষণে ব্যক্তি অন্যের আচরণ বা তার পছন্দের ব্যক্তির আদর্শকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করে। শিশুদের মধ্যে এ ধরনের শিক্ষণ বেশি লক্ষ করা যায়। অনুকরণ ও মডেলিং শিক্ষণ যেমন সচেতনভাবে হতে পারে তেমনই অচেতনভাবেও এ শিক্ষণ সম্পন্ন হয়ে থাকে। যদি অন্য ব্যক্তির আচরণ বা আদর্শ নির্বাচন করে নিজের আচরণে পরিবর্তন আনে তাহলে তা সচেতন অনুকরণ ও মডেলিং। আর যদি তা সাধারণভাবে কোন ব্যক্তির আচরণকে প্রভাবিত করে তাহলে তা অচেতন অনুকরণ ও মডেলিং শিক্ষণ। আমরা উদ্দীপকে দেখতে পাই শারমিন বেগমের এক ছেলে ও এক মেয়ে। একদিন তার বান্ধবী তাদের বাসায় বেড়াতে আসেন। তিনি লক্ষ করলেন শারমিন বেগমের মেয়ে ওর মায়ের মতো কথা বলে, হাঁটে, শাড়ি পরতে চেষ্টা করে। অন্যদিকে তার ছেলে ওর বাবার মতো চুল কাটে ও পোশাক পরেছে। এক্ষেত্রে শারমিন বেগমের ছেলে ও মেয়ের মধ্যে অনুকরণ ও মডেলিং শিক্ষণ ঘটেছে ।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ শারমিন বেগমের ছেলে ও মেয়ের মধ্যে কী ধরনের শিক্ষণ হয়েছ…
উদ্দীপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
