রূপার কৃষি বিশ্ববিদ্যালয় চিনতে পারা কোন ধরনের বুদ্ধিবৃত্তিক শিক্ষণ ? ব্যাখ্যা করো ।
উত্তর: রূপার কৃষি বিশ্ববিদ্যালয় চিনতে পারা বুদ্ধিবৃত্তিক শিক্ষণের অন্তর্গত প্রাসঙ্গিক শিক্ষণকে নির্দেশ করে । শিক্ষণের জন্য প্রেষণা একটি গুরুত্বপূর্ণ শর্ত। কিন্তু এমন অনেক শিক্ষণ রয়েছে যেখানে প্রেষণার অনুপস্থিতিতেও শিক্ষণ সম্ভব। কোনোরূপ প্রেষণা ব্যতীত এ ধরনের শিক্ষণকে প্রাসঙ্গিক শিক্ষণ বলে। উদাহরণস্বরূপ, কেউ মোহাম্মদপুর থেকে নিউমার্কেটে ঈদের কেনাকাটা করতে যাওয়ার সময় রাস্তার পাশে ঢাকা কলেজ দেখতে পেল। পরবর্তীতে তার বন্ধুর চাকরির পরীক্ষার কেন্দ্র ঢাকা কলেজে পড়লে, সে সহজেই তার বন্ধুকে কলেজের অবস্থান বলে দিতে পারে। এখানে ব্যক্তির কোনোরূপ আগ্রহ বা প্রেষণা ছাড়াই শিক্ষণ সম্পন্ন হয়েছে। একে প্রাসঙ্গিক শিক্ষণ বলে। প্রকৃতপক্ষে, প্রাসঙ্গিক শিক্ষণ হলো কোনো ঘটনার প্রেক্ষিতে এমন নিষ্ক্রিয় শিক্ষণ যা উদ্দেশ্যবিহীনভাবে সম্পন্ন হয়। উদ্দীপকে রূপা এসএসসি পরীক্ষার পর ময়মনসিংহ যাওয়ার পথে কৃষি বিশ্ববিদ্যালয় দেখা এবং দু বছর পর ভর্তি পরীক্ষা দিতে এসে তা চিনতে পারা প্রাসঙ্গিক শিক্ষণের অনুরূপ
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
রূপার কৃষি বিশ্ববিদ্যালয় চিনতে পারা কোন ধরনের বুদ্ধিবৃত্তিক শিক্ষণ…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
