দিনার শিক্ষিকাকে অনুসরণ করা এবং শিক্ষিকার উত্তরদানের ধরনের ক্ষেত্রে বৃদ্ধিবৃত্তিক শিক্ষণ পদ্ধতি একই না ভিন্ন ? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে দিনার শিক্ষিকাকে অনুসরণ করা হলো অনুকরণ শিক্ষণ এবং শিক্ষিকার উত্তরদান হলো পরিজ্ঞানমূলক শিক্ষণ অনুকরণ হলো এমন একটি জ্ঞানমূলক শিক্ষণ প্রক্রিয়া, যার মাধ্যমে শিশু বা ব্যক্তি অন্যের আচরণ বা আদর্শকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করে। এই অনুকরণ ও মডেলিংয়ের মূল উদ্দেশ্য হলো অন্যের আচরণ বা আদর্শের সঙ্গে নিজের আচরণ বা আদর্শকে সাদৃশ্যপূর্ণ করে তোলা । মানুষ বহু আচরণ অন্যের আচরণ থেকে অনুকরণ করে শেখে এবং অন্যের আদর্শকে অনুকরণ করে নিজের আচরণের পরিবর্তন সাধন করে। অন্যদিকে, সমস্যাসংকুল ঘটনার উপাদানগুলোর পারস্পরিক সম্পর্ক অনুধাবন করে সমস্যার সমাধান করাকে পরিজ্ঞান বলে। পরিজ্ঞানমূলক শিক্ষণে শিক্ষার্থী কোনো কিছু শেখার সময় অন্ধের মতো বার বার ভুল সংশোধনের বদলে গোটা পরিবেশের তাৎপর্য সম্পর্কে অন্তদৃষ্টি লাভের মাধ্যমে নতুনকে আয়ত্ত করে । উদ্দীপকে দিনা তার প্রিয় শিক্ষিকাকে অনুসরণ করে, তার মতো পোশাক পরে তাই তার শিক্ষণ অনুকরণমূলক। আবার, শিক্ষিকার মতো সমস্যা অনুধাবন করে তার উত্তর দেয়ার শিক্ষণ হলো পরিজ্ঞানমূলক। সুতরাং, দিনার শিক্ষিকাকে অনুসরণ করা এবং শিক্ষিকার উত্তরদানের ধরন ভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তিক শিক্ষণ পদ্ধতি।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
দিনার শিক্ষিকাকে অনুসরণ করা এবং শিক্ষিকার উত্তরদানের ধরনের ক্ষেত্রে…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
