শিক্ষণীয় বিষয় ভালোভাবে মনে রাখার জন্য সামিয়ার মা তাকে কোন কোন কৌশল অবলম্বনের কথা বলেছেন বলে তুমি মনে কর? বিশ্লেষণ কর।
উত্তর: শিক্ষণীয় বিষয় ভালোভাবে মনে রাখার জন্য সামিয়ার মা তাকে নিম্নলিখিত কৌশল অবলম্বনের কথা বলেছেন বলে মনে করি- ১. আবৃত্তি: নীরবে পড়ার চেয়ে শব্দ করে এবং আবৃত্তি করে পড়া অনেক ভালো। এতে চক্ষু ও কর্ণ দুই-ই সমানভাবে ব্যবহৃত হয়। ছোটদের বেলায় এ পদ্ধতি বিশেষ উপকারী। ২. সময়ের ব্যবধানে পুনরাবৃত্তি: সামান্য বিরতি দিয়ে পাঠ মুখস্থের চেষ্টা করলে পাঠ অভ্যাস দ্রুত হয় এবং দীর্ঘদিন মনে রাখা সম্ভব হয়। ৩. স্মৃতির সংকেত: কোনো সংকেত বা স্মৃতি-সহায়ক ছড়ার সহায়তা গ্রহণ করলে বিষয়বস্তু তাড়াতাড়ি মুখস্থ করা যায়। ৪. রবিনসনের নিয়ম: রবিনসন স্মৃতিকে উন্নত করার যে নিয়মের কথা বলেছেন তার সূত্র হলো "Survey Q3R"। সূত্রের ব্যাখ্যা হলো Survey-জরিপ কর, Question-প্রশ্ন 'কর, Read-পড়, Recite-আবৃত্তি কর এবং Review পুনরায় স্মরণ কর।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
শিক্ষণীয় বিষয় ভালোভাবে মনে রাখার জন্য সামিয়ার মা তাকে কোন কোন কৌশল …
উদ্দীপক
শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
