ঈশিতার স্মৃতিশক্তি কীভাবে বাড়ানো যায় ? তার উপায়গুলো উল্লেখ কর ।
উত্তর: ঈশিতার স্মৃতিশক্তি বাড়ানোর জন্য স্মৃতিকে উন্নত করার কৌশল অবলম্বন করতে হবে। ১. শাব্দিক উচ্চারণ: শিক্ষণীয় বিষয় যদি নীরবে না পড়ে শব্দগত উচ্চারণ করে অনুশীলন করা হয় তাহলে সে বিষয়ের স্মৃতি ভালো হয়। শাব্দিক উচ্চারণের ফলে দর্শন ইন্দ্রিয়ের সাথে শ্রবণ ইন্দ্রিয়ও সক্রিয় থাকে ফলে সংবেদন উভয়মুখী হয় এবং স্মৃতির সংরক্ষণ শক্তিশালী হয় । ২.যথাযথ অনুষঙ্গ : শিক্ষণের ক্ষেত্রে অনুষঙ্গ একটি প্রধান শর্ত। কোনো বিষয়বস্তু শিক্ষণের ক্ষেত্রে যদি তা পূর্বের শেখা কোনো বিষয়বস্তুর সাথে বা বাস্তব জীবনের কোনো বিষয়ের সাথে অনুষঙ্গ স্থাপন করে শেখা হয় তাহলে সেই শিক্ষণ প্রক্রিয়া ত্বরান্বিত হয় । ৩. আবৃত্তি : কোনো বিষয় শিক্ষণের ক্ষেত্রে শাব্দিক উচ্চারণে যেমন ভালো ফল পাওয়া যায় তেমনি শিক্ষণীয় বিষয় যদি আবৃত্তি করে আয়ত্ত করা হয় তাহলে সে বিষয়ের স্মৃতি অধিকতর উন্নত হয়। এ কারণেই আমরা সহজেই কবিতা আবৃত্তি করে মনে রাখতে পারি। ৪. স্মৃতির সংকেত : শিক্ষণীয় বিষয়বস্তু আয়ত্তকরণে যদি সাংকেতিক বিষয়সমূহ ব্যবহার করা হয় তাহলে সে বিষয় অতি সহজেই স্মৃতিতে ধরে রাখা যায়। যেমন— রংধনুর সাতটি রং (বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল) মনে রাখতে আমরা অনেক সময় 'বে-নী-আ-স-হ-ক-লা' শিখি। তেমনি 'Psychology [গণিত] শব্দের বানানটি সহজভাবে মনে রাখার জন্য সংকেত ব্যবহার করা হয়— 'পিসি' (Psy) 'চলো' (Cholo) 'যাই' (gy) ইত্যাদি। উদ্দীপকে দেখা যায় ঈশিতা পরীক্ষায় খারাপ ফলাফল করেছে। তার ) মা-বাবা তাকে খারাপ ফলাফলের কারণ জিজ্ঞেস করায় সে বলে পরীক্ষার হলে গিয়ে সে কিছু মনে করতে পারছিল না। পরীক্ষার হলে তার এ ভুলে যাওয়াই হলো বিস্মৃতি । ঈশিতা উপরিউক্ত কৌশলগুলো অবলম্বন করে স্মৃতির উন্নতি ঘটাতে পারে।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
ঈশিতার স্মৃতিশক্তি কীভাবে বাড়ানো যায় ? তার উপায়গুলো উল্লেখ কর ।
উদ্দীপক

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
