চিত্রে উল্লিখিত A ও B ব্যাখ্যা কর ।
উত্তর: চিত্রে উল্লেখিত A স্বল্পস্থায়ী স্মৃতি ও B দীর্ঘস্থায়ী স্মৃতিকে নির্দেশ করে। স্বল্পস্থায়ী স্মৃতি হলো তথ্যের প্রক্রিয়াজাতকরণ প্রক্রিয়ার কেন্দ্রবিন্দু । কারণ সংবেদী রেজিস্টারে রেকর্ডকৃত তথ্য দীর্ঘস্থায়ী স্মৃতিভাণ্ডারে প্রেরণ করার পূর্বে প্রক্রিয়াজাত করার জন্য স্বল্পস্থায়ী স্মৃতিভাণ্ডারে প্রেরণ করা হয়। আবার কোন তথ্যকে যদি আমরা তাৎক্ষণিকভাবে ব্যবহার করতে চাই তা এখানে সংরক্ষণ করা হয়। স্বল্পস্থায়ী স্মৃতির ধারণ ক্ষমতা খুবই সীমিত। এখানে ২০ সেকেন্ডের কম সময় পর্যন্ত সংরক্ষণ করা যায় । স্বল্পস্থায়ী স্মৃতির ধারণ ক্ষমতা (৭+২)। অপরদিকে তথ্যরাজির সংরক্ষণ ভাণ্ডার হলো দীর্ঘস্থায়ী স্মৃতি স্বল্পস্থায়ী স্মৃতির কিছু তথ্য প্রক্রিয়াজাত করে দীর্ঘস্থায়ী স্মৃতিভান্ডারে প্রেরণ করা হয়। দীর্ঘস্থায়ী স্মৃতিতে তথ্যসমূহ সংগঠিত এবং প্রক্রিয়াজাত হয়ে দীর্ঘসময়ের জন্য সঞ্চিত থাকে। কোন শিক্ষা বা অভিজ্ঞতাকে স্মৃতিতে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখাই হলো দীর্ঘস্থায়ী স্মৃতি । সুতরাং, আমরা বলতে পারি কোন ঘটনা, শিক্ষণ বা তথ্য সংরক্ষণের জন্য সংবেদী, স্বল্পস্থায়ী ও দীর্ঘস্থায়ী তিন ধরনের স্মৃতিই গুরুত্বপূর্ণ। কেননা সংবেদী স্মৃতির মাধ্যমে গৃহীত তথ্য স্বল্পস্থায়ী স্মৃতিতে প্রক্রিয়াজাত হয়ে দীর্ঘস্থায়ী স্মৃতিতে সঞ্জিত হয়।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
চিত্রে উল্লিখিত A ও B ব্যাখ্যা কর ।
উদ্দীপক

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
