দৃশ্যকল্প-২ এর 'খ' এবং 'গ' চিহ্নিত স্মৃতির পার্থক্যসমূহ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এর 'খ' এবং 'গ' চিহ্নিত স্মৃতি দুটি হচ্ছে যথাক্রমে স্বল্পস্থায়ী স্মৃতি ও দীর্ঘস্থায়ী স্মৃতি। এ দুটি স্মৃতির মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান। নিচে এ দুটি স্মৃতির মধ্যে পার্থক্যসমূহ তুলে ধরা হলো- স্বল্পস্থায়ী স্মৃতি দীর্ঘস্থায়ী স্মৃতি ১. স্বল্পস্থায়ীর স্মৃতি ক্ষণস্থায়ী এটি ৩০ সেকেন্ডের বেশি স্থায়ী হয় না। ১. দীর্ঘস্থায়ী স্মৃতি দীর্ঘকাল স্থায়ী, কয়েক ঘণ্টা থেকে মৃত্যু পর্যন্ত স্থায়ী হতে পারে। ২. স্বল্পস্থায়ী স্মৃতির ক্ষমতা অল্প (৭+২)। ২. দীর্ঘস্থায়ী স্মৃতির ধারণ ক্ষমতা সীমাহীন। ৩. স্বল্পস্থায়ী স্মৃতির দফাগুলো রূপান্তরিতকরণ ঘটে, এদের ধ্বনির আকারে অর্থাৎ দফাগুলো শুনতে যেমন লাগে। ৩. দীর্ঘস্থায়ী স্মৃতির দফাগুলো রূপান্তরিত হয়, এদের অর্থও ভাবানুযায়ী। ৪. স্বল্পস্থায়ী স্মৃতির সংরক্ষণ হয় দফাওয়ারীভাবে, অর্থাৎ যে দফা আগে আসবে সে আগে, যে দফা পরে আসবে সে পরে বসবে। ৪. দীর্ঘস্থায়ী স্মৃতির সংরক্ষণ হয় দফাগুলোর পারস্পরিক সম্পর্ক ও অর্থের দ্বারা। ৫. স্বল্পস্থায়ী স্মৃতি বিনষ্ট হওয়ার প্রধান কারণ হলো নতুন শিক্ষণ থেকে উদ্ভূত বাঁধা ও দ্বন্দ্ব। ৫. দীর্ঘস্থায়ী স্মৃতিতে বাঁধা ও দ্বন্দ্বের প্রভাব অপেক্ষাকৃত কম।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর 'খ' এবং 'গ' চিহ্নিত স্মৃতির পার্থক্যসমূহ ব্যাখ্যা কর।
উদ্দীপক

হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
