লোপার শিক্ষণ পদ্ধতি ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের লোপার শিক্ষণ পদ্ধতি ছিল প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ । প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ একটি বিশেষ ধরনের শিক্ষণ পদ্ধতি। কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে এলোমেলোভাবে চেষ্টা করলে ভুল হবে। ভুল করা এবং চেষ্টা করা এভাবে বারবার প্রচেষ্টার মাধ্যমে একসময় সমস্যা সমাধানের কৌশল আয়ত্তে আসে। যাকে প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ বলা হয়। উদ্দীপকের ঘটনায় দেখা যায়, ৪ বছরের শিশু লোপা কলিং বেলের শব্দ শুনে দরজা খুলতে যায়। পরবর্তীতে সে একটি টেবিলের উপর ছোট টুল দিয়ে তার উপর দাঁড়িয়ে দরজা খুলে দেয়। বিষয়টি প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণকে সমর্থন করে। কেননা প্রথম দিকে দরজা খুলতে গেলেও সে হয়তো পারেনি। এভাবে বারবার চেষ্টা করার পর এক সময় সে সফল হয়। কারণ সে চেষ্টা ভুল সংশোধনের মাধ্যমে সমাধান খোঁজার চেষ্টা করেছে। সুতরাং বলা যায়, উদ্দীপকের লোপার শিক্ষণ পদ্ধতি ছিল প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
লোপার শিক্ষণ পদ্ধতি ব্যাখ্যা করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
