'দীপা ও সোহানার শিক্ষণ প্রক্রিয়া ভিন্ন' উক্তিটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের দীপা ও সোহানের শিক্ষণ প্রক্রিয়া ভিন্ন। দীপার ক্ষেত্রে প্রাসঙ্গিক শিক্ষণ ও সোহানার ক্ষেত্রে অনুকরণ ও মডেলিং শিক্ষণ লক্ষ করা যায়। সাধারণত শিক্ষণের জন্য প্রেষণা একটি গুরুত্বপূর্ণ শর্ত। কিন্তু এমন অনেক ক্ষেত্র আছে যেখানে প্রেষণার অনুপস্থিতিতেও শিক্ষণ সম্ভব হয়। প্রেষণা ব্যতীত এরূপ শিক্ষণকে প্রাসঙ্গিক শিক্ষণ বলা হয়। উদ্দীপকের দীপা ঢাকা মেডিকেলে যাবার পথে শহিদ মিনার দেখতে পায়। যা ব্যক্তির শেখার ইচ্ছা না থাকলেও শিক্ষণ হয়ে যায়। সুতরাং, দীপার ঘটনাটি প্রাসঙ্গিক শিক্ষণ। অপরদিকে, সোহানার শিক্ষণ প্রক্রিয়ার ঘটনাটি হলো অনুকরণ ও মডেলিং শিক্ষণ। কারণ সে মায়ের মত অন্যদের শাসন করে। অনুকরণ বা মডেলিং হলো এমন একটি জ্ঞানমূলক আচরণ, যার মাধ্যমে শিশু বা ব্যক্তি অন্যের আচরণ বা আদর্শকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করে। অনুকরণ অচেতন ও সচেতন দু'ভাবেই হতে পারে। যখন শিশু বা ব্যক্তি তার পারিবারিক ও সামাজিক পরিবেশ থেকে পারস্পরিক ক্রিয়া-প্রতিক্রিয়ার মধ্য দিয়ে যখন অন্যের আচরণ ও আদর্শকে সাধারণভাবে নিজের মধ্যে ধারণ করে, তখন তাকে অচেতন অনুকরণ বলে। অন্যদিকে, শিশু বা ব্যক্তি যখন তার পারিবারিক ও সামাজিক পরিবেশ থেকে অন্যের আচরণ বা আদর্শকে বিশেষভাবে নির্বাচিত করে নিজের মধ্যে ধারণ করে, তখন তাকে সচেতন অনুকরন বলে । পরিশেষে বলা যায়, উদ্দীপকের দীপা এবং সোহানার শিক্ষণ প্রক্রিয়া দুটি ভিন্ন প্রকৃতির ।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
'দীপা ও সোহানার শিক্ষণ প্রক্রিয়া ভিন্ন' উক্তিটি বিশ্লেষণ করো।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
