জেরিন ও তুহিনের বুদ্ধিবৃত্তিক শিক্ষণগুলোর তুলনামূলক বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে জেরিন ও তুহিনের ক্ষেত্রে যথাক্রমে বুদ্ধিবৃত্তিক শিক্ষণগুলোর অন্তদৃষ্টিমূলক বা পরিজ্ঞানমূলক এবং অনুকরণ ও মডেলিং শিক্ষণের প্রভাব পরিলক্ষিত হয়েছে। পরিজ্ঞানমূলক শিক্ষণ হলো এমন এক ধরনের শিক্ষণ যেখানে প্রাণী সমস্যাসংকুল পরিস্থিতিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং সুনির্দিষ্টভাবে সমস্যা সমাধানের দিকে অগ্রসর হয়। এই শিক্ষণে প্রাণী অন্ধভাবে বা এলোমেলোভাবে কাজ করে না বরং বুদ্ধি বিবেচনা করে সমস্যা সমাধান করে। উদ্দীপকে জেরিনের ক্ষেত্রে এই শিক্ষণটি পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। অপরদিকে, অনুকরণ ও মডেলিং হলো একটি বুদ্ধিবৃত্তিক শিক্ষণ প্রক্রিয়া। এটি এক ধরনের বিশেষ ধরনের ক্ষমতা। অনুকরণ এবং মডেলিং এর উদ্দেশ্য হলো অন্যের আচরণ ও আদর্শকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করা। প্রিয় ঘটনা বা ব্যক্তির আদর্শ ও কাজকর্ম অনুকরণ করে নিজের আচরণের পরিবর্তন আনা । এটি উদ্দীপকের তুহিনের শিক্ষণের সাথে এক। কারণ তুহিন তার বাবাকে অনুসরণ করছে।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
জেরিন ও তুহিনের বুদ্ধিবৃত্তিক শিক্ষণগুলোর তুলনামূলক বিশ্লেষণ কর ।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
