দৃশ্যকল্প-২ এ সুমনের ভুলে যাওয়ার কারণ একাধিক-বিশ্লেষণ করো
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ সুমনের ভুলে যাওয়ার কারণ একাধিক। সুমনের ভুলে যাওয়ার পিছনে অব্যবহার জনিত স্মৃতির অবক্ষয়-অনুশিক্ষণ প্রতিবন্ধকতা এবং আবেগজনিত প্রতিরোধ কাজ করে। শিক্ষণকৃত বিষয় যদি ব্যবহার না করি বা অনুশীলন না করি, তবে কালের ক্ষেত্রে হারিয়ে যায় অর্থাৎ অব্যবহারজনিত কারণে এরকমটি ঘটে থাকে। উদ্দীপকে সুমন কোনো পড়া শেষ করার পর তা আর অনুশীলন করেনি। ফলে সে ভুলে যায় । নতুন কোনো বিষয় শিক্ষা গ্রহণ করার ফলে আমরা পূর্বের শিক্ষণকৃত বিষয় ভুলে যাই । এভাবে কোনো একটা বিষয় শেখার পরই বিরতি না দিয়ে যদি সঙ্গে সঙ্গে আর একটি নতুন বিষয় শিখি, তবে দেখা যাবে প্রথম বিষয়টির অংশবিশেষ ভুলে গেছি । উদ্দীপকে সুমনও কোনো বিরতি না দিয়ে দুটো বিষয় পর পর পড়ে এবং ভুলে যায় । যার জন্য দায়ী অনুশিক্ষণ প্রতিবন্ধকাতা দায়ী আবার; বিভিন্ন আবেগজনিত পরিস্থিতি যেমন- ভয়, রাগ, ঘৃণা, লজ্জা প্রভৃতি যদি তীব্রভাবে জেগে ওঠে তবে দেখা যায় যে ভালো করে শেখা বিষয়ও মনে পড়ছে না। ঠিক এই কারণেই সুমন বাসায় পারলেও পরীক্ষার হলে গিয়ে ঠিকমতো লিখতে পারে না । সুতরাং বলা যায়, সুমনের ভুলে যাওয়ার পিছনে উপরের উল্লেখিত কারণগুলো দায়ী
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ সুমনের ভুলে যাওয়ার কারণ একাধিক-বিশ্লেষণ করো
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
