উদ্দীপক-১ এ জুই এর বিস্মৃতির কারণ ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপক-১ এ জুঁই এর বিস্মৃতির কারণ অনুশিক্ষণ প্রতিবন্ধকতা । নতুন বিষয় শিক্ষা করার ফলে আমরা পূর্বে শিক্ষা করা অনেক বিষয় । ভুলে যাই। এভাবে শিক্ষণ ও পুনরুদ্রেকের মধ্যকার বিরতির সময়ে মানসিক কার্যের ফলে স্মৃতির যে ব্যাঘাত হয় তাকে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা বা পশ্চাদমুখী বাধা বলা হয়। কোনো বিষয় শিক্ষণের সময় প্রথমটি শেখার পর কিছুটা সময় বিরতি দিয়ে তবে দ্বিতীয়টা শিক্ষা করতে হয়। কিন্তু কোনো একটা বিষয় শেখার পরই বিরতি না দিয়ে যদি সঙ্গে সঙ্গে আর একটি বিষয় শিখি, তাহলে দেখা যাবে যে প্ৰথম বিষয়টির অংশ বিশেষ ভুলে গেছি । উদ্দীপকে আমরা দেখতে পাই, একাদশ শ্রেণির ছাত্রী জুঁই অর্থনীতির প্রশ্ন মুখস্ত করেছিল এবং কোনো বিরতি না দিয়েই মনোবিজ্ঞানের প্রশ্ন মুখস্ত করে পরীক্ষায় সে অর্থনীতির প্রশ্ন লিখতে হুবহু পারে না। যার কারণ অনুশিক্ষণ প্রতিবন্ধকতা ।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
উদ্দীপক-১ এ জুই এর বিস্মৃতির কারণ ব্যাখ্যা করো ।
উদ্দীপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
