মিলির বিষয়টিকে মনোবিজ্ঞানের ভাষায় কী বলা হয় ? তার কারণগুলো ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে মিলির বিষয়টি মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় বিস্তৃতি। বিস্মৃতির বিভিন্ন কারণ রয়েছে। এর অন্যতম কারণ হলো অব্যবহারজনিত স্মৃতির অবক্ষয় । শিক্ষণকৃত বিষয় যদি ব্যবহার না করি বা অনুশীলন না করি তাহলে কালের স্রোতে তা হারিয়ে যাবে। নতুন বিষয় শিক্ষা করার ফলে পূর্বে শিক্ষণ করা বিষয় ভুলে যাই। যা অনুশিক্ষণ প্রতিবন্ধকতা নামে পরিচিত। অনেক সময় দেখা যায় পূর্বে শিক্ষণ করা বিষয় পরের শিক্ষণকৃত বিষয়ের ওপর প্রভাব বিস্তার করে। ফলে পরে শিক্ষণকৃত বিষয়টির কিছু অংশ বিস্মৃত হয়। এ ধরনের প্রতিবন্ধকতা পূর্ব শিক্ষণ প্রতিবন্ধকতা নামে পরিচিত। উদ্দীপকের বর্ণানুযায়ী, মিলি একাদশ শ্রেণিতে পড়ে। ক্লাসে শিক্ষক তাকে পড়া ধরলে সে বলতে পারেনি। কারণ সে পড়া ভুলে গিয়েছে। সাধারণত বিস্মৃতির কারণে এরকমটি ঘটে থাকে। বিস্তৃতির উল্লেখিত কারণ ছাড়াও পরিবেশ, স্নায়ুবিক চাপ, আবেগজনিত প্রতিরোধ, অবদান, আঘাত বিস্তৃতিতে ভূমিকা রাখে ।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
মিলির বিষয়টিকে মনোবিজ্ঞানের ভাষায় কী বলা হয় ? তার কারণগুলো ব্যাখ…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর

উত্তর
উত্তর
