দৃশ্যকল্প-১: এ নাদিমের অংকের সমাধান কোন ধরনের বুদ্ধিবৃত্তিক শিক্ষণের প্রতিনিধিত্ব করে – ব্যাখ্যা কর ।
উত্তর: দৃশ্যকল্প-১ এ নাদিমের অংকের সমাধান যে ধরনের বৃদ্ধিবৃত্তিক শিক্ষণের প্রতিনিধিত্ব করে তা হলো অন্তঃর্দৃষ্টিমূলক শিক্ষণ । চার ধরনের বুদ্ধিবৃত্তিক শিক্ষণের মধ্যে অন্যতম হলো অন্তঃদৃষ্টিমূলক শিক্ষণ। বাহ্যিক পরিবেশের কতগুলো উদ্দীপকের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনুধাবন করাকেই অন্তঃদৃষ্টিমূলক শিক্ষণ বলে । প্রাণীর জীবনে 'এমন অনেক সমস্যা আসে। যেগুলো সমাধানের জন্য সমস্যাটিকে 'নতুনভাবে প্রত্যক্ষণ করতে হয় এবং এই প্রত্যক্ষণের পরিবর্তন হঠাৎ করে আসে । তখন সেটি অন্তঃদৃষ্টিমূলক শিক্ষণ হবে । উদাহরণস্বরূপ একটি পরীক্ষণ উল্লেখ্য যেখানে কোহলার সুলতান নামক একটি শিম্পাঞ্জীকে খাঁচার মধ্যে আটকে রেখে বাইরে থেকে বেশ দূরে তার নাগালের বাহিরে কলা রেখে দেন এবং খাঁচার ভিতর 'দুটি লাঠি রাখেন । কলাগুলোর এমন দূরত্ব ছিল যেন একটি লাঠি দিয়ে নাগাল পাওয়া না যায় কিন্তু দুটি লাঠি জোড়া লাগিয়ে নাগাল পাওয়া 'যায়। শিম্পাঞ্জী প্রথম একটি লাঠি দিয়ে কলা সংগ্রহে ব্যর্থ হলে কিছুক্ষণ পর দুটি লাঠি জোড়া লাগিয়ে লাঠিটি লম্বা করে কলা সংগ্রহে সক্ষম হয়। উদ্দীপকে উল্লিখিত দৃশ্যকল্প-১ এ নাদিমের হঠাৎ অংকটির সমাধান বের করা অন্তঃর্দৃষ্টিমূলক শিক্ষণের সাথে সাদৃশ্যপূর্ণ ।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
দৃশ্যকল্প-১: এ নাদিমের অংকের সমাধান কোন ধরনের বুদ্ধিবৃত্তিক শিক্ষণে…
উদ্দীপক
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

