উদ্দীপকের 'ক' চিহ্নিত শিক্ষণ পরীক্ষণসহ বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' চিহ্নিত অংশটি হলো সুপ্ত শিক্ষণ যা বুদ্ধিবৃত্তির শিক্ষণের একটি প্রকারভেদ। নিচে এর বর্ণনা দেওয়া হলো- সন্তুষ্টি বা বলবর্ধক ব্যতীত যে শিক্ষণ, তাকে সুপ্ত বা প্রচ্ছন্ন শিক্ষণ বলে। অর্থাৎ প্রেষণা যখন খুবই ক্ষীণ অথবা প্রেষণা আছে কিন্তু উপযুক্ত সন্তুষ্টির অভাব, তখন যে শিক্ষণ হয় তাকে সুপ্ত শিক্ষণ বলে। সুপ্ত শিক্ষণ বলতে আমরা সেই শিক্ষণ বুঝে থাকি যা শিক্ষণের সময় আচরণের মধ্যে পরিলক্ষিত হয় না। পরে উপযুক্ত প্রেষণা বা সন্তুষ্টির উপস্থিতিতে আচরণের ভিতর শিক্ষণের দেখা যায়। ১৯২৯ সালে ব্লজেট একটি পরীক্ষণ কার্য পরিচালনা করেন। তিনি টি-মেজ ব্যবহার করেন। প্রাণীগুলোকে তিন তিনটি দলে বিভক্ত করেন। প্রত্যেক দলের প্রেষণার তীব্রতা সমান ছিল। প্রথম দলকে প্রথম প্রচেষ্টার পর, দ্বিতীয় দলকে প্রতি তৃতীয় দিনে এবং তৃতীয় দলকে প্রতি সপ্তম দিনে খাবার দেয়া হতো। এখানে তিনি দেখতে পান যে সুপ্ত দলগুলোতে শিক্ষণের লক্ষণ যথেষ্ট পরিমাণ ছিল।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
উদ্দীপকের 'ক' চিহ্নিত শিক্ষণ পরীক্ষণসহ বর্ণনা কর।
উদ্দীপক

শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
