উদ্দীপকে 'খ' চিহ্নিত অংশে প্রেষণা ছাড়াই শিক্ষণ হয়-উপযুক্ত উদাহরণ ও পরীক্ষণসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের 'খ' চিহ্নিত অংশটি হলো প্রাসঙ্গিক শিক্ষণ যা বুদ্ধিবৃত্তিক শিক্ষণের প্রকারভেদের মধ্যে অন্যতম একটি। শিক্ষণের জন্য প্রেষণা একটি গুরুত্বপূর্ণ শর্ত। কিন্তু এমন অনেক ক্ষেত্র আছে যেখানে প্রেষণার অনুপস্থিতিতেও শিক্ষণ সম্ভব। প্রেষণা ব্যতীত এ ধরনের শিক্ষণকে প্রাসঙ্গিক শিক্ষণ বলা হয়। উদ্দেশ্যবিহীনভাবে ঘোরাফিরা করতে গিয়েও আমরা অনেক সময় অনেক কিছু শিখে থাকি। শেখার ইচ্ছা বা উদ্দেশ্য না থাকলেও ঘটনাক্রমে শিক্ষণ হয়ে যায়। কেউ ঢাকা স্টেডিয়ামে আবাহনী ও মোহামেডানের খেলা দেখতে গিয়েছিল। পরবর্তী সময়ে তারই দুই বন্ধু তার উপস্থিতিতে আলাপ করছিল যে স্ট্যান্ডার্ড পাবলিশার্স-এর দোকানটি কোথায়? তৎক্ষণাৎ সে জবাব দিয়েছিল যে, স্ট্যান্ডার্ড পাবলিশার্স-এর দোকানটি স্টেডিয়াম মার্কেটের দ্বিতলে অবস্থিত। আবাহনী ও মোহামেডানের খেলা দেখতে গিয়ে স্টেডিয়াম মার্কেটের দ্বিতলে স্ট্যান্ডার্ড পাবলিশার্স-এর দোকানের সাইন বোর্ডটি কোনো এক সময় তার নজরে পড়েছিল। তাই বলা যায় যে, প্রাসঙ্গিক শিক্ষণে প্রেষণা ছাড়াই শিক্ষণ হয়। প্রাসঙ্গিক শিক্ষণ সংক্রান্ত জেনকিনসনের (১৯৩৩) পরীক্ষণটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি তার পরীক্ষণ পাত্রদের দুটি দলে ভাগ করেন। প্রথম দলকে ২০টি অর্থহীন বাক্য জোরে পড়তে নির্দেশ দেয়া হয়। দ্বিতীয় দলকে প্রথম দল যা পড়ছে তা শিখতে বলা হয়। পরে দুই দলেরই পরীক্ষা নেয়া হয় কে কতটুকু শিখেছে। ফলাফলে দেখা যায় যে দ্বিতীয় দল ভালো শিখলেও প্রথম দলটিও অনেক শিখেছে। এখানে প্রথম দলের যে শিক্ষণ তাই প্রাসঙ্গিক শিক্ষক নামে পরিচিত।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
উদ্দীপকে 'খ' চিহ্নিত অংশে প্রেষণা ছাড়াই শিক্ষণ হয়-উপযুক্ত উদাহরণ ও …
উদ্দীপক

শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
