দৃশ্যকল্প-১ এ সজীবের দেখা দুটি ঘটনার মধ্যে নিহিত শিক্ষণের শর্ত বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ সজীবের দেখা দুটি ঘটনার মধ্যে শিক্ষণের সংযোগ শর্তটি নিহিত রয়েছে। নিচে এটি বিশ্লেষণ করা হলো- সংযোগ শিক্ষণের একটি শক্তিশালী উপাদান। সংযোগ অর্থ হলো দুটি ঘটনার মধ্যে যোগাযোগ বা সম্পর্ক স্থাপন। দুটি ঘটনা যদি পাশাপাশি বা কাছাকাছি সময়ে সংঘটিত হয় তাহলে তাদের মধ্যে সংযোগ স্থাপিত হয়, যা শিক্ষণকে ত্বরান্বিত ও শক্তিশালী করে। সংযোগ দু'ধরনের হয়ে থাকে। যথা- ১. উদ্দীপক-উদ্দীপক সংযোগ: যখন দুটি উদ্দীপকের মধ্যে সংযোগ স্থাপিত হয় তখন তাকে উদ্দীপক-উদ্দীপক সংযোগ বলে। যেমন- আগুন ও ধোঁয়া এ দুটি ঘটনা একসাথে বা পর পর সংঘটিত হয় ফলে আমাদের মস্তিষ্কের এ দুটি ঘটনার মধ্যে 'সম্পর্ক স্থাপিত হয় এবং দুটি ঘটনার একটি ঘটলে আমরা অন্যটি স্মরণ করি। ২. উদ্দীপক-প্রতিক্রিয়া সংযোগ: যখন কোনো উদ্দীপকের সাথে কোনো প্রতিক্রিয়ার সংযোগ স্থাপিত হয় তখন তাকে উদ্দীপক-প্রতিক্রিয়া সংযোগ বলে। যেমন- একজন চালক রাস্তায় লাল বাতির সিগন্যাল দেখেই গাড়ি থামিয়ে দেন। আবার সবুজ বাতি জ্বলা মাত্র গাড়ি চালানো শুরু করেন। উপরের আলোচনা থেকে বলা যায় যে, সজীবের দেখা ঘটনা দুটি শিক্ষণের সংক্ষেপে শর্তটির সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।
HSC Psychology 1st Paper Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 5 : শিক্ষণ ও স্মৃতি · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ সজীবের দেখা দুটি ঘটনার মধ্যে নিহিত শিক্ষণের শর্ত বিশ্…
উদ্দীপক

রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
