মনি ও মুক্তার মধ্যে মনোযোগের শর্তের ভিন্নতার তুলনামূলক আলোচনা কর ।
উত্তর: উদ্দীপকে মনির মধ্যে মনোযোগের শর্ত বিশেষ বৈশিষ্ট্য, আকার, রং প্রভৃতি লক্ষণীয়, অপরদিকে বেলির মধ্যে নতুনত্ব শর্তটি লক্ষণীয়। নিচে মনি ও বেলির মনোযোগের শর্তের ভিন্নতার তুলনামূলক আলোচনা করা হলো— উদ্দীপকে মনি সমুদ্রতীরের ঝাউগাছের প্রতি আকৃষ্ট। সমুদ্রতীরের ঝাউগাছ সমুদ্র তীরের একটি বিশেষ বৈশিষ্ট্য। আবার, আকার মনোযোগ আকর্ষণের একটি উল্লেখযোগ্য শর্ত। যেসব বস্তু আকারে ছোট সেগুলো অনেক সময় আমাদের দৃষ্টি এড়িয়ে যায়। কিন্তু যা আকারে বড় তা সহজেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে। চলতে পথে একটি পিপীলিকা হয়ত আমাদের দৃষ্টি আকর্ষণ করতে পারে না, কিন্তু একটি হাতি অতি সহজেই আমাদের মনোযোগ আকর্ষণ করতে পারে। আবার, বিভিন্ন রঙের ফেস্টুন মনোযোগের একটি উল্লেখযোগ্য শর্ত । এক গবেষণায় দেখা যায় সাদা-কালো বিজ্ঞাপন তথা ফেস্টুনের চেয়ে দুই রং বিশিষ্ট ফেস্টুন ১% বেশি পাঠক আকৃষ্ট করে এবং চার রং বিশিষ্ট ফেস্টুন ৫৪% বেশি পাঠক আকৃষ্ট করে থাকে । অন্যদিকে, মুক্তার মনোযোগ সমুদ্র সৈকতের দোকানগুলোর দিকে, কেননা তার জামা ও পুঁতির মালা কিনতে হবে। এক্ষেত্রে মনোযোগের অন্যতম শর্ত নতুনত্বের প্রভাব রয়েছে। নতুন ডিজাইনের পোশাক, অলঙ্কার, নতুন মডেলের রেডিও, টেলিভিশন প্রভৃতি দ্রুত আমাদের দৃষ্টি কেড়ে নেয় ।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
মনি ও মুক্তার মধ্যে মনোযোগের শর্তের ভিন্নতার তুলনামূলক আলোচনা কর ।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

