মাহার মধ্যে মনোযোগের কোন কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে ? বর্ণনা করো ।
উত্তর: উদ্দীপকে মাহার মধ্যে মনোযোগের নির্বাচনধর্মীতা, পরিবর্তনশীলতা এবং প্রান্ত ও কেন্দ্র বৈশিষ্ট্যসমূহ ফুটে উঠেছে। আমাদের মনোযোগ সর্বদাই নির্বাচনধর্মী। একই সময়ে একই স্থানে একাধিক জিনিস থাকলেও যে জিনিসটি বেশি আকর্ষণীয় তাকেই আমরা নির্বাচন করে থাকি। যেমন- ঝলমলে সুসজ্জিত কোনো মঞ্চে বিভিন্ন নেতৃবৃন্দ উপবিষ্ট আছেন; কিন্তু যখন প্রধান নেতা আসেন এবং বক্তব্য রাখেন তখন সবকিছু বাদ দিয়ে আমরা বহুসংখ্যক উদ্দীপক আমাদের গ্রাহক ইন্দ্রিয়ে আঘাত করে । তখন যে বস্তুটি সাম্ভব্য শুনে থাকি। একসাথে আমাদের মনোযোগ আকর্ষণ করে সেটি কেন্দ্রে থাকে আর বাকি সকল উদ্দীপকের অবস্থান থাকে আমাদের মনোযোগের প্রান্তে । দৃশ্যমান উদ্দীপকের বর্ণনা থেকে দেখতে পাই, মাহা সমুদ্রতীরে বেড়াতে গিয়ে লক্ষ করে কিছু ছেলে বল খেলছে। মাহার দৃষ্টি বলের দিকে। । সেক্ষেত্রে মাহার মনোযোগের পরিবর্তনশীলতা ফুটে উঠেছে তা বলা যায়, কেননা, খেলা চলাকালীন বল খুব দ্রুত একজনের পা থেকে অন্যজনের পায়ে চলে যায়। বল যখন যার পায়ে থাকে তার প্রতি আমরা মনোযোগ দেই। বলের অবস্থান পরিবর্তনের সাথে সাথে আমাদের মনোযোগও পরিবর্তিত হয়। উদ্দীপকের মাহার ক্ষেত্রে দেখা যায়, সমুদ্রতীরে অনেক ঘটনার মধ্যে সে খেলা দেখাকে পছন্দ করে। এটা হলো তার নির্বাচনধর্মীতা। খেলা দেখার সময়ে শুধু বলের সাথে তার চোখ থাকে এবং অন্যান্য খেলোয়াড় ও দর্শক থাকে মনোযোগ থেকে দূরে। একে বলে মনোযোগের কেন্দ্র ও প্রান্ত। মাহার ক্ষেত্রে মনোযোগের নির্বাচনধর্মীতার কেন্দ্র ও প্রান্ত এবং পরিবর্তনশীলতার বৈশিষ্ট্য ফুটে উঠেছে। বল খেলা দেখার সময়ে সাইরেনের শব্দে সমুদ্রের জাহাজের দিকে লক্ষ করা মাহার মনোযোগ পরিবর্তনের অন্যতম উদাহরণ ।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
মাহার মধ্যে মনোযোগের কোন কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে ? বর্ণনা করো ।
উদ্দীপক
ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

