দৃশ্যকল্প-২-এ উল্লিখিত উপাদানটি ছাড়া প্রত্যক্ষণ সংগঠনের অন্যান্য উপাদানগুলো বিশ্লেষণ করো।
উত্তর: দৃশ্যকল্প-২ এ প্রত্যক্ষণের 'সাদৃশ্য উপাদানটি বুঝানো হয়েছে। এছাড়াও প্রত্যক্ষণের বিভিন্ন উপাদান রয়েছে। প্রত্যক্ষণকে দুই প্রকার উপাদান প্রভাবিত করে। যথা— বস্তুনিষ্ঠ উপাদান এবং ব্যক্তিনিষ্ঠ উপাদান। উপাদানে বস্তুনিষ্ঠ উপাদান সাদৃশ্যতাকে নির্দেশ করেছে। সাদৃশ্যতা ছাড়াও নৈকট্য, ধারাবাহিকতা, বিশেষ পরিচিতি, ফাঁকপূরণ, প্রতিসাম্য, সরলতাও প্রত্যক্ষণের বস্তুনিষ্ঠ শর্ত । আবার আবেগ, চাহিদা, মনোভাব, মূল্যবোধ, শিক্ষণ ব্যক্তিনিষ্ঠ উপাদান। এখানে প্রত্যক্ষণের কয়েকটি উপাদান বিশ্লেষণ করা হলো— নৈকট্য : যেসব উদ্দীপক পরস্পরের কাছাকাছি থাকে তাদেরকে একক হিসেবে প্রত্যক্ষণ করি। যেমন- রেললাইনের দুটি পাতকে আমরা কাছাকাছি একজোড়া লাইন হিসেবে প্রত্যক্ষণ করি । প্রতিসাম্য: একটি সামঞ্জস্য বস্তুকে একত্রে প্রত্যক্ষণ করা যায়। যেমন- একটি বৃত্তাকার বা বর্গাকার বস্তু সহজে প্রত্যক্ষিত হয় । বিশেষ পরিচিতি: অনেকগুলো উদ্দীপকের মধ্যে একটিতে বিশেষ পার্থক্য থাকলে সেটি প্রত্যক্ষ হওয়ার প্রবণতা বেশ। যেমন- অনেকগুলো অঞ্চলের মধ্যে একটি কমলা থাকলে সেটি প্রথমেই চোখে পড়বে।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
দৃশ্যকল্প-২-এ উল্লিখিত উপাদানটি ছাড়া প্রত্যক্ষণ সংগঠনের অন্যান্য উ…
উদ্দীপক

ঢাকা সিটি কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

