বিষয়-১ ও বিষয়-২ এর প্রক্রিয়াগুলোর নাম উল্লেখ করে তুলনামূলক আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে বিষয়-১ এবং বিষয়-২ এর প্রক্রিয়াগুলোর নাম সংবেদন ও প্ৰত্যক্ষণ । সংবেদন ও প্রত্যক্ষণ পরম্পর সম্পর্কযুক্ত প্রক্রিয়া হলেও এদের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য বিদ্যমান। গ্রাহক উদ্দীপক থেকে উদ্দীপনা স্নায়ুবিক প্রবাহ আকারে মস্তিষ্কে পৌঁছে উদ্দীপকের প্রতি প্রাণীর যে প্রাথমিক চেতনা তৈরি করে তাকে সংবেদন বলে। অপরদিকে, পারিপার্শ্বিক অবস্থাদি সম্পর্কে মানুষ বা প্রাণী যে অর্থপূর্ণ ধারণা এবং অভিজ্ঞতা লাভ করে তাকে প্রত্যক্ষণ বলে । সংবেদন একটি অসংগঠিত প্রক্রিয়া। স্নায়বিক উত্তেজনা অসংগঠিতভাবে মস্তিষ্কে পৌছায়। প্রত্যক্ষণ একটি সংগঠিত প্রক্রিয়া। কারণ এলোমেলো বা অসংগঠিত উদ্দীপনার সুসংগঠিত রুপই হল প্রত্যক্ষণ। সংবেদন হল অনিবাচনমূলক। যেখানে ইন্দ্রিয়সমূহ উত্তেজিত হলে তা মস্তিষ্কে বাহিত হয়। আমরা প্রত্যক্ষণ প্রক্রিয়ায় উদ্দীপিত সকল বিষয় পর্যবেক্ষণ করি না। বহু সংখ্যক উদ্দীপক হতে আমরা দু, একটি বিষয় নির্বাচন করে তা প্রত্যক্ষণ করি । তাই বলা যায়, প্রত্যক্ষণের বিষয় নির্বাচনমূলক। তাই বলা যায়, বিষয়-১ এবং বিষয়-২ এর বিষয়গুলো তথা সংবেদন ও প্রত্যক্ষণের মধ্যে যথেষ্ট পার্থক্য বিদ্যমান ।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
বিষয়-১ ও বিষয়-২ এর প্রক্রিয়াগুলোর নাম উল্লেখ করে তুলনামূলক আলোচন…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

