দৃশ্যকল্প-১ এ সজলের প্রত্যক্ষণের প্রকৃতি এবং এর শ্রেণিবিভাগ ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ সজলের প্রত্যক্ষণের প্রকৃতি অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ প্রকৃতির। বিভিন্ন ধরনের অধ্যাস রয়েছে। যেমন- জ্যামিতিক অধ্যাস, গতি অধ্যাস, চান্দ্র অধ্যাস, প্রাকৃতিক অধ্যাস এবং মনস্তাত্ত্বিক অধ্যাস ইত্যাদি। জ্যামিতিক রেখা, কোণ ইত্যাদি বিষয়ের পরিমাপ সম্পর্কে নানা ধরনের চাক্ষুষ ভ্রান্তি দেখা যায়। এ ধরনের ভ্রান্তিকে জ্যামিতিক অধ্যাস বলে। আবার গতি অধ্যাসের ক্ষেত্রে আমরা স্থির বস্তুকে গতিশীল বলে প্রত্যক্ষণ করে থাকি। ফাই-ঘটনা গতি অধ্যাসের উদাহরণ। আবার অনেক সময় দিগন্তের চাঁদকে মধ্য আকাশের চাঁদের চেয়ে বড় দেখায়। অবস্থানের জন্য একই চাঁদকে ছোট বা বড় দেখাচ্ছে। চান্দ্র অধ্যাসের জন্য এরকম দেখা যায়। ব্যক্তির নিজস্ব ভীতিমূলক কোনো মানসিক প্রবণতার কারণে মৃদু আলো অথবা অন্ধকারে কোনো উদ্দীপক সম্পর্কে শিক্ষণ ও অভিজ্ঞতাগত বিশ্লেষণ ও সমন্বয়সাধনে ব্যর্থ সংবেদীয় ও মানসিক প্রক্রিয়ায় একটি ত্রুটিপূর্ণ ব্যাখ্যাসম্পন্ন ধারণাকেই মনস্তাত্ত্বিক অধ্যাস বলে। যেমন- অন্ধকারে রাস্তায় পড়ে থাকা কোনো মোটা দড়িকে সাপ মনে করা। অন্যদিকে প্রাকৃতিক অধ্যাসে অর্ধবালতি পরিষ্কার পানিতে একটি লাঠি স্থাপন করলে লাঠিটিকে বাঁকা দেখায়। সুতরাং বলা যায়, ভ্রান্ত প্রত্যক্ষণে ঘটনাটির বাস্তব ভিত্তি থাকলেও আমরা একে ভুলভাবে প্রত্যক্ষণ করি।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ সজলের প্রত্যক্ষণের প্রকৃতি এবং এর শ্রেণিবিভাগ ব্যাখ্য…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

