উদ্দীপকের ধারণাটি গঠনের ক্ষেত্রে কোন কোন ধরনের শর্ত কাজ করে বলে তোমার মনে হয়? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের ধারণাটি অর্থাৎ মনোযোগ গঠনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নির্ধারক বা শর্ত বা কারণ রয়েছে। এ সকল শর্ত বা কারণসমূহকে প্রধান দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো বাহ্যিক শর্ত অন্যটি হলো অভ্যন্তরীণ শর্ত। নিচে তা বিশ্লেষণ করা হলো- মনোযোগে বস্তুনিষ্ঠ বা বাহ্যিক শর্তাবলী বলতে বোঝায় বাইরের জগতের বস্তু বা উদ্দীপক নির্ভর শর্তসমূহ যা মনোযোগ আকর্ষণ করে সেগুলোই হলো মনোযোগের বস্তুনিষ্ঠ শর্ত। যেমন- আকার, তীব্রতা, গতিশীলতা, পুনরাবৃত্তি, নতুনত্ব, দীর্ঘস্থায়িত্ব, রঙিন বস্তু, বিচ্ছিন্নতা, গোপণীয়তা প্রভৃতি। সাধারণত ক্ষুদ্রাকার বস্তুর তুলনায় বিরাট বস্তু সহজে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। আবার একই ধরনের উদ্দীপকের মধ্যে যেটি বেশি তীব্র সেটি সহজে আমাদের মনোযোগ আকর্ষণ করে। স্থির বস্তুর তুলনায় গতিশীল বস্তু সহজে আমাদের মনোযোগ আকর্ষণ করে। কোনো উদ্দীপকে যদি বারবার উপস্থাপন করা হয় তাহলে তা মনোযোগ আকর্ষণ করে থাকে। উদ্দীপকের নতুনত্ব বা বিশেষ বৈশিষ্ট্য মনোযোগ আকর্ষণের এক উল্লেখযোগ্য শর্ত। অপরদিকে মনোযোগ আবার কতগুলো অভ্যন্তরীণ বা ব্যক্তিগত শর্তের উপর নির্ভরশীল যেমন- আবেগ, অভিজ্ঞতা, 'আগ্রহ, কামনা, অভ্যাস ও শিক্ষা, মেজাজ ও মনোভাব, স্বাস্থ্য, প্রেষণা, ক্লান্তি ও অবসাদ, মূল্যবোধ প্রভৃতি। পূর্ব অভিজ্ঞতা মনোযোগ আকর্ষণ করার একটি অন্যতম শর্ত। আবার যার যে বিষয়ে আগ্রহ তার মনোযোগ সেই বিষয়ের দিকে বেশি নির্ধারিত হয়ে থাকে। যে বিষয়ের প্রতি আমাদের ইতিবাচক মনোভাব রয়েছে তার প্রতি আমাদের মনোযোগ সহজেই ধাবিত হয়। কোন বিষয়ে বা বস্তুর প্রতি আমরা মনোযোগী হব তা নির্ভর করে প্রেষণার উপরে যেমন- ক্ষুধার্ত খাদ্যের প্রতি, তৃষ্ণার্ত পানির প্রতি, ক্রীড়ামোদী খেলার প্রতি বেশি মনোযোগী হয়ে থাকে। সুতরাং পরিশেষে আমরা বলতে পারি মনোযোগ বাইরের জগতের উদ্দীপকের উপর যেমন নির্ভর করে তেমনি কতগুলো অভ্যন্তরীণ বা ব্যক্তিগত শর্তের উপর নির্ভরশীল। মনোযোগ আকর্ষণের ক্ষেত্রে উভয় ধরনের শর্তই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
উদ্দীপকের ধারণাটি গঠনের ক্ষেত্রে কোন কোন ধরনের শর্ত কাজ করে বলে তোম…
উদ্দীপক

শহিদ বীর উত্তম লে. আনোয়ার গার্লস কলেজ, ঢাকা · 2025
উত্তর
উত্তর
উত্তর
একটি কেন্দ্র অন্যটি প্রান্ত। উদ্দীপকসমূহের মধ্যে যেগুলো আমরা স্পষ্টভাবে প্রত্যক্ষণ করি সেগুলো হলো মনোযোগের কেন্দ্র। আর যেগুলোর প্রতি আমরা বিশেষ মনোযোগ দেই না সেগুলো ঝাপসাভাবে প্রত্যক্ষণ করি, এগুলো মনোযোগের প্রান্তীয় এলাকায় অবস্থান করে। যেমন- আমরা যখন ফুটবল খেলা দেখি তখন যার কাছে বল থাকে তার প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ হয়, যা মনোযোগের কেন্দ্রের উদাহরণ। পক্ষান্তরে, রেফারি বা অন্যান্য খেলোয়াড় যারা বল নিয়ে যেতে বাধা দেয় তাদের প্রতি স্পষ্টভাবে দৃষ্টি দেই না, যা মনোযোগের প্রান্তীয় এলাকার উদাহরণ।উত্তর

