বিষয়-২ এ কোন প্রক্রিয়ার কথা বলা হয়েছে ? এটি সংগঠনের ৩টি বস্তুনিষ্ঠ শর্ত বর্ণনা করো ৷
উত্তর: উদ্দীপকে বিষয়-২ এ প্রত্যক্ষণ প্রক্রিয়ার কথা বলা হয়েছে। যে সকল উদ্দীপক উপাদান দ্বারা সৃষ্ট হয়ে প্রত্যক্ষণকে প্রভাবিত করে তাদের প্রত্যেকটিকে এক একটি উদ্দীপক উপাদান বা বস্তুনিষ্ট শর্ত বলে। প্রত্যক্ষণের তিনটি বস্তুনিষ্ট শর্ত হলো, নৈকট্য, বিশেষ পরিচিত, প্রতিসাম্য। যে সকল বস্তু কাছাকাছি থাকে সেগুলোকে আমরা একত্রে প্রত্যক্ষণ করে থাকি । আর অপেক্ষাকৃত দূরে থাকা বস্তুগুলোকে একসাথে সামগ্রিক প্রত্যক্ষণ করা সম্ভব হয় না। তাই বলা যায়, নৈকট্য প্রত্যক্ষণ সংগঠনের গুরুত্বপূর্ণ উপাদান। এছাড়া ধারাবাহিক প্রত্যক্ষণ সংগঠনের একটি বিশেষ উপাদান। যেমন-যে রেখাটি বাঁকা পথে চলছে তাকে বাঁকা পথে দেখতে আর যে রেখাটি সরল পথে চলছে তাকে সরল পথে দেখার প্রবণতা রয়েছে। যে রূপটি আমাদের কাছে বিশেষ পরিচিতি তা সহজেই আমাদের দৃষ্টি আকর্ষণ করে। এজন্য অসংখ্য লোকের মধ্যে আমরা আমাদের বন্ধুকে সহজেই খুঁজে বের করতে পারি। যা বিশেষ পরিচিতি নামে পরিচিত। সুষম বা সামঞ্জস্যপূর্ণ বস্তু সকলকে একত্রে প্রত্যক্ষণ করার একটা প্রবণতা রয়েছে। কিন্তু যে সকল বস্তু অসম বা অসমাঞ্জস্য সেগুলো একত্রে প্রত্যক্ষিত। হয় না। সে অর্থে প্রতিসাম্য প্রত্যক্ষণ সংগঠনের অন্যতম উপাদান।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
বিষয়-২ এ কোন প্রক্রিয়ার কথা বলা হয়েছে ? এটি সংগঠনের ৩টি বস্তুনিষ…
উদ্দীপক
হলিক্রস কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

