দৃশ্যকল্প-২ এ চিত্র-ক ও চিত্র-খ প্রতীক পটভূমি প্রত্যক্ষণের সাহায্যে ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প ২-এ ক চিত্রটি অপরিবর্তনশীল প্রতীক পটভূমি ও চিত্র খ পরিবর্তনশীল প্রতীক পটভূমিকে নির্দেশ করে । যে সকল চিত্রে প্রতীক ও পটভূমির অবস্থান অপরিবর্তিত থাকে তাকে অপরিবর্তনশীল প্রতীক পটভূমি প্রত্যক্ষণ বলে। এক্ষেত্রে প্রতীক ও পটভূমি অপরিবর্তিত থাকে। দৃশ্যকল্প ২-এর ক চিত্রে প্রতীক ও পটভূমি সবসময় অপরিবর্তিত থাকে বলে চিত্রে আমরা সবসময়ই মুদ্রা দেখতে পাছি। অপরদিকে অনেক সময় প্রতীক ও পটভূমির সম্পর্ক পরিবর্তনশীল হয়। অর্থাৎ প্রতীক পটভূমিতে এবং পটভূমি প্রতীকে পরিণত হয়। এ ধরনের প্রতীক পটভূমিকে পরিবর্তনশীল প্রতীক পটভূমি বলা হয় । উদ্দীপকের দৃশ্যকল্প ২-এর খ নং চিত্রে আমরা যখন কালো রঙের পটভূমিতে দেখি তখন ফুলদানী আবার যখন সাদা রঙের পটভূমিতে দেখি তখন একে দুটি মুখচ্ছবি হিসেবে প্রত্যক্ষণ করে থাকি। সুতরাং খ চিত্রটি পরিবর্তনশীল প্রতীক পটভূমিকে নির্দেশ করে। সুতরাং আমরা বলতে পারি কোন বিষয় প্রত্যক্ষণে প্রতীক পটভূমি বিশেষ ভূমিকা পালন করে। প্রতীক পটভূমির পরিবর্তনে প্রত্যক্ষণ পরিবর্তিত হতে পারে ।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ চিত্র-ক ও চিত্র-খ প্রতীক পটভূমি প্রত্যক্ষণের সাহায্যে…
উদ্দীপক

সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

