হীরার মধ্যে মনোযোগের কোন কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে ? বর্ণনা কর ।
উত্তর: উদ্দীপকে হীরার মধ্যে মনোযোগের নির্বাচনধর্মী ও মনোযোগের পরিবর্তনশীলতা বৈশিষ্ট্য ফুটে উঠেছে। নিচে বর্ণনা করা হলো- আমরা যে বিষয়ের প্রতি মনোযোগ স্থাপন করি তা নির্বাচন করেই করা হয়। এক সঙ্গে বহু সংখ্যক উদ্দীপক আমাদের চেতনায় আঘাত করতে পারে। কিন্তু যে উদ্দীপকটি আমাদের প্রয়োজন সাধন করে অথবা যে উদ্দীপকটির আকর্ষণীয় ক্ষমতা বেশি সেটি নির্বাচন করে আমরা তার প্রতি মনোযোগী হই । উদাহরণস্বরূপ, ফুটবল খেলার মাঠে ২২ জন খেলোয়াড় থাকে। বল বিভিন্ন খেলোয়াড়ের পায়ে পায়ে সারা মাঠ ছুটে চলে। কিন্তু বলটি যখন কোনো বিশেষ পরিচিত খেলোয়াড়ের পায়ে যায় তখন তা বেশি করে আমাদের মনোযোগ আকর্ষণ করে । কোনো উদ্দীপকের প্রতি মনোযোগ নিবিষ্ট হলে সঞ্চালনমূলক পরিবর্তন দেখা দেয়। কোনো উদ্দীপক আমাদের ইন্দ্রিয়ে আঘাত করলে স্নায়ুসমূহ সক্রিয় হয়ে উঠে এবং তথ্যসমূহ মস্তিষ্কে নিয়ে যায়। মস্তিষ্কের স্নায়ুসমূহ সক্রিয় হয়ে উঠে এবং করণীয় কাজ সম্পর্কে সিদ্ধান্ত দিলে তা আবার প্রান্তে প্রেরিত হয়। তখন আমরা ঐ উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করে থাকি। অর্থাৎ কোনো বিষয়ের প্রতি মনোযোগী হলে শরীরাভ্যন্তরে স্নায়বিক প্রক্রিয়ার পবির্তন ঘটে। উদ্দীপকে রাহ সাইরেনের শব্দে সমুদ্রে জাহাজের দিকে দৃষ্টি দেয় । অর্থাৎ হীরার দৃষ্টি ছেলেদের খেলার বল থেকে জাহাজের সাইরেনের শব্দে জাহাজের দিকে পরিবর্তন হয়েছে ।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
হীরার মধ্যে মনোযোগের কোন কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে ? বর্ণনা কর ।
উদ্দীপক
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

