শিক্ষক ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করেছেন তার বিভিন্ন প্রকারভেদ আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে বিষয়-২ এ শিক্ষক ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করেছেন সেটি হলো অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ। এর বিভিন্ন প্রকারভেদ আলোচনা করা হলো- যখন উদ্দীপকের উপস্থিতি থাকা সত্ত্বেও একে ভুলভাবে ব্যাখ্যা করা হয় তখন তাকে অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ বলে। উদ্দীপকের শিক্ষকের বর্ণনায় দেখা যায়, এক গ্লাস স্বচ্ছ পানিতে একটি মুদ্রা রাখলে মুদ্রাটিকে বড় দেখায়। যা ভ্রান্ত প্রত্যক্ষণকে নির্দেশ করে । যখন উদ্দীপকের উপস্থিতি থাকা সত্ত্বেও একে ভুলভাবে ব্যাখ্যা করা হয় তখন তাকে অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ বলে। যেমন: অন্ধকারে দড়িকে সাপ মনে করা বা কলাগাছকে মানুষ মনে করা এ জাতীয় প্রত্যক্ষণের অন্তর্গত। উদ্দীপকে অনীশ বই কিনতে গিয়ে একটি ছেলেকে দেখে তার বন্ধু মনে করলেও কাছে গিয়ে বুঝতে পারে ছেলেটি তার বন্ধু নয়। অর্থাৎ, এক্ষেত্রে সে তার প্রত্যক্ষিত ব্যক্তিকে ভুলভাবে ব্যাখ্যা করেছে। তাই এটি এক প্রকার অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ । অধ্যাস বা ভ্রান্ত প্রত্যক্ষণ ব্যক্তিগত হতে পারে আবার সর্বজনীনও হতে পারে । মনোবিজ্ঞানীগণ অধ্যাসের বিভিন্ন ধরনের কথা বলেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- (i) জ্যামিতিক অধ্যাস: জ্যামিতিক আকৃতির জন্য উদ্দীপকের সঠিক অবস্থার প্রত্যক্ষণে যে ভ্রান্তি দেখা যায় তাকে চিহ্নিত রেখাকে পালক চিহ্নিত রেখার তুলনায় বড় লাগে । (ii) গতি অধ্যাস: উদ্দীপক বস্তুর প্রত্যক্ষণে গতি বিষয়ক ভ্রান্তিগুলোকে গতি অধ্যাস বলে। যেমন: চলন্ত ট্রেন থেকে পায়ের দু'পাশের স্থির গাছপালাকেও গতিশীল মনে হয়। (iii) শারীরবৃত্তীয় অধ্যাস: শারীরবৃত্তীয় কারণে অনেক ক্ষেত্রে প্রত্যক্ষণে যে ভ্রান্তি ঘটে তাকে শারীরবৃত্তীয় অধ্যাস বলে। যেমন- জ্বরের সময় স্বাভাবিক তাপমাত্রার পানিও বেশি ঠান্ডা মনে হয় (iv) প্রাকৃতিক অধ্যাস: প্রাকৃতিক কারণে সৃষ্ট অধ্যাসকে প্রাকৃতিক অধ্যাস বলে। যেমন: প্রাকৃতিক আলোর প্রতিসরণের জন্য আধা গ্লাস পানিতে নিমজ্জিত সোজা কাঠিকে বাঁকা দেখায় ।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
শিক্ষক ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করেছেন তার বিভিন্ন প্রকারভেদ আল…
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

