বিষয়-১-এ যে ধরনের সংবেদন সমতার কথা বলা হয়েছে সেটিসহ অন্যান্য আরও সংবেদন সমতা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে বিষয়-১ এ অন্ধকার অভিযোজনের কথা বলা হয়েছে । স্বল্প আলোতে কারও দর্শন শক্তির পর্যায়ক্রমেক বৃদ্ধি বা উন্নতি ঘটলে অন্ধকার অভিযোজন সংঘটিত হয়। এ ধরনের অভিযোজনে হঠাৎ আলো কমে গেলে প্রথমেই কিছুই দেখা যায়না কিন্তু অল্প সময় পরে ধীরে ধীরে সবকিছুই দৃষ্টিগোচর হয়। উদ্দীপকে রাতের বেলা হঠাৎ বিদ্যুৎ চলে গেলে প্রথমে কিছু দেখা যায় না। কিছু সময় পরে আশেপাশের সবকিছু স্পষ্ট হতে থাকে। এ ঘটনা অন্ধকার অভিযোজনকে নির্দেশ করে । এছাড়াও প্রত্যহিক জীবনে আমরা নানা ধরনের অভিযোজনের সম্মুখীন হই। যদি হঠাৎ তীব্র আলো এসে আমাদের চোখে পড়ে কিংবা যদি আলোর দিকে তাকান যায় তা অন্ধকার থেকে আলোক পরিবেশে আসা হয়, প্রথম কিছু দেখা যায় না, পরে সবকিছু দৃষ্টিগোচর হয়। এ ধরনের অভিযোজন হলো আলো অভিযোজন। শব্দ অভিযোজনের বেলায় তীব্র শব্দে কানে তালা লেগে যায় কিছুক্ষণ পরে তীব্রতা আর ততটা বেশি মনে হয় না। গন্ধ অভিযোজনে বিশ্রী গন্ধপূর্ণ জায়গায় প্রথমে নাক ঝাঁপিয়ে যায়, কিছুক্ষণ পরে তীব্রতা কেটে যায়। ঠিক একইভাবে গরম পরিবেশ থেকে ঠাণ্ডা পরিবেশে এবং ঠাণ্ডা পরিবেশ থেকে গরম পরিবেশে গেলে আমরা শৈত্য ও তাপ অভিযোজনের সম্মুখীন হই ।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
বিষয়-১-এ যে ধরনের সংবেদন সমতার কথা বলা হয়েছে সেটিসহ অন্যান্য আরও …
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

