দৃশ্যকল্প-২ এ প্রদত্ত অন্য চারটি অনুরূপ কৌশল বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ দেখা যাচ্ছে যে, ফয়সাল পড়ার বিষয় মনে রাখতে না পারায় তার বাবা নিয়মিত চর্চা এবং রবিনসনের সূত্রের ন্যায় স্মৃতি উন্নত করার কৌশল পরামর্শ দিলেন। এগুলো ছাড়াও অনুরূপ চারটি কৌশল নিচে দেওয়া হলো - ১. শাব্দিক উচ্চারণ: শিক্ষণীয় বিষয় যদি নীরবে না পড়ে শব্দগত উচ্চারণ করে অনুশীলন করা হয় তাহলে সে বিষয়ের স্মৃতি ভালো হয়। শাব্দিক উচ্চারণের ফলে দর্শন ইন্দ্রিয়ের সাথে শ্রবণ ইন্দ্রিয়ও সক্রিয় থাকে ফলে সংবেদন উভয়মুখী হয় এবং স্মৃতির সংরক্ষণ শক্তিশালী হয়। ২. যথাযথ অনুষঙ্গ : শিক্ষণের ক্ষেত্রে অনুষঙ্গ একটি প্রধান শর্ত। কোনো বিষয়বস্তু শিক্ষণের ক্ষেত্রে যদি তা পূর্বের শেখা কোনো বিষয়বস্তুর সাথে বা বাস্তব জীবনের কোনো বিষয়ের সাথে অনুষঙ্গ স্থাপন করে শেখা হয় তাহলে সেই শিক্ষণ প্রক্রিয়া ত্বরান্বিত হয়। ৩. আবৃত্তি : কোনো বিষয় শিক্ষণের ক্ষেত্রে শাব্দিক উচ্চারণে যেমন ভালো ফল পাওয়া যায় তেমনি শিক্ষণীয় বিষয় যদি আবৃত্তি করে আয়ত্ত করা হয় তাহলে সে বিষয়ের স্মৃতি অধিকতর উন্নত হয়। এ কারণেই আমরা সহজেই কবিতা আবৃত্তি করে মনে রাখতে পারি । ৪.স্মৃতির সংকেত : শিক্ষণীয় বিষয়বস্তু আয়ত্তকরণে যদি সাংকেতিক বিষয়সমূহ ব্যবহার করা হয় তাহলে সে বিষয় অতি সহজেই স্মৃতিতে ধরে রাখা যায়। যেমন- রংধনুর সাতটি রং (বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল) মনে রাখতে আমরা অনেক সময় 'বে-নী-আ-স-হ-ক-লা' শিখি। তেমনি 1 'Psychology [গণিত] শব্দের বানানটি সহজভাবে মনে রাখার জন্য সংকেত ব্যবহার করা হয়— 'পিসি' (Psy) 'চলো' (Cholo) "যাই" (gy) ইত্যাদি ।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ প্রদত্ত অন্য চারটি অনুরূপ কৌশল বিশ্লেষণ কর।
উদ্দীপক
দৃশ্যকল্প-২ : ফয়সালের বাবা লক্ষ্য করলেন, ফয়সাল তার পড়ার বিষয়গুলো সঠিকভাবে মনে রাখতে পারছেনা। তিনি ফয়সালকে নিয়মিত চর্চা এবং রবিনসনের সূত্রের ন্যায় স্মৃতি উন্নত করার কিছু কৌশল অবলম্বন করতে পরামর্শ দিলেন ।Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

