উদ্দীপকে সুমন ও রাজনের আচরণে যেসব দিক ফুটে উঠেছে সেগুলোর সাদৃশ্য ও বৈসাদৃশ্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের সুমনের আচরণে সংবেদন এবং রাজনের আচরণে প্রত্যক্ষণ বিষয়টি ফুটে উঠেছে। পারিপার্শ্বিক অবস্থাদি সম্পর্কে মানুষ বা প্রাণী যে অর্থপূর্ণ ধারণা এবং অভিজ্ঞতা লাভ করে তাকে প্রত্যক্ষণ বলে। উত্তেজক পারিপার্শ্বিক বস্তু বা ঘটনার বার্তা মস্তিষ্কে বয়ে নিয়ে আসে এবং সাথে সাথে এর বিশ্লেষণ, সমন্বয়সাধন ও একীভূতকরণ শুরু হয়। মস্তিষ্কে এর বিশ্লেষণ, সমন্বয়সাধন ও একীভূতকরণের পর অতীত অভিজ্ঞতার আলোকে উক্ত বস্তু বা ঘটনার একটা পরিচয় পাওয়া যায় এবং তখনই সৃষ্টি হয় প্ৰত্যক্ষণ । উদ্দীপকে সুমনের ঘটনাটির কারণ সংবেদন। কারণ সে বস্তুটি চিহ্নিত করতে পারেনি। কিন্তু রাজন ঐ বস্তুটি চিহ্নিত করতে পেরেছিল। যার জন্য তার ঘটনাটি প্রত্যক্ষণ। সংবেদন সেখানে প্রান্তীয় প্রক্রিয়া প্রত্যক্ষণ সেখানে কেন্দ্রীয় প্রক্রিয়া । সংবেদনের ক্ষেত্রে বস্তু বা বিষয়টি অসংগঠিত প্রক্রিয়া কিন্তু রাজন বস্তুটি পেন্সিল বলে চিহ্নিত করতে পারায় বিষয়টি একটি সংগঠিত প্রক্রিয়া বলা যায়। সংবেদনের জন্য সুমন বিষয়টি প্রাথমিকভাবে অনুভূতি লাভ করে কিন্তু রাজন প্রত্যক্ষণের জন্য বস্তুটির বিশেষ প্যাটার্ন উপলব্ধি করতে পারে বিধায় বস্তুটি চিহ্নিত করতে তার কোন সমস্যা হয় না । উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সংবেদন এবং প্রত্যক্ষণের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য যথেষ্ট বিদ্যমান। কারণ সংবেদনকে যখন অর্থবোধ বা ব্যাখ্যা করা হয় তখনই তা হয়ে উঠে প্রত্যক্ষণ।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
উদ্দীপকে সুমন ও রাজনের আচরণে যেসব দিক ফুটে উঠেছে সেগুলোর সাদৃশ্য ও …
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

