বিষয়-১-এ প্রত্যক্ষণ সংগঠনে যে উপাদান বা শর্তকে নির্দেশ করে সে সকল উপাদান বা শর্তগুলো ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে প্রদত্ত বিষয়-১ এ প্রত্যক্ষণ সংগঠনে সাদৃশ্যের নীতি প্রকাশ পেয়েছে । কোন বিষয়বস্তু বা ঘটনা প্রত্যক্ষণের পূর্বে আমরা এলোমেলোভাবে কতগুলো সংবেদন লাভ করি। এ এলোমেলো উদ্দীপকগুলো গুছিয়ে প্রত্যক্ষণ করাই হলো প্রত্যক্ষণীয় সংগঠন বা সুবিন্যস্তকরণ। প্রত্যক্ষণ সংগঠনের উপাদান দুই রকম হতে পারে। যথা : বস্তুনিষ্ঠ বা উদ্দীপক উপাদান এবং ব্যক্তিনিষ্ঠ বা জৈবিক উপাদান যে সকল শর্ত বা বৈশিষ্ট্য বস্তুর দিক দিয়ে এসে আমাদের প্রত্যক্ষণকে প্রভাবিত করে তাদেরকে বস্তুনিষ্ঠ বা উদ্দীপক উপাদান বলা হয়। বস্তুনিষ্ঠ উপাদানের অন্যতম হলো সাদৃশ্য। সাদৃশ্যের নীতিতে যে সকল বস্তু, বা বিষয়ের মধ্যে সাদৃশ্য বা মিল রয়েছে তাদেরকে আমরা একত্রে প্রত্যক্ষণ করে থাকি উদ্দীপকের বিষয়-১ এ কতগুলো গাণিতিক চিহ্নের উল্লেখ রয়েছে, যা যোগ ও বিয়োগ চিহ্ন সদৃশ্য। বিষয়-১ এ চিহ্নগুলো প্রত্যক্ষণের সময় আমরা চিহ্নগুলোকে পাশাপাশি প্রত্যক্ষণ না করে আমরা লম্বভাবে প্রত্যক্ষণ করি । যা সাদৃশ্য নীতি সমর্থন করে। সুতরাং আমরা বলতে পারি প্রত্যক্ষণ সংগঠনের সাদৃশ্য নীতির কারণে বিষয়-১ এর গাণিতিক চিহ্নগুলোকে আমরা লম্বভাবে প্রত্যক্ষণ করে থাকি
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
বিষয়-১-এ প্রত্যক্ষণ সংগঠনে যে উপাদান বা শর্তকে নির্দেশ করে সে সকল …
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

