দৃশ্যকল্প-১ এ দীপুর হঠাৎ চিৎকার করা এবং পরবর্তীতে ভাঙা কাচ শনাক্ত করার বিষয় দুটি ভিন্ন ঘটনা হলেও একসূত্রে গাঁথা— পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ দীপুর হঠাৎ চিৎকার করা এবং পরবর্তী সময়ে ভাঙা কাচ শনাক্ত করার বিষয় দু'টি ভিন্ন ঘটনা হলেও একসূত্রে গাঁথা। কোনো বিষয় বা বস্তু সম্বন্ধে প্রাথমিক চেতনাই হলো সংবেদন। আর সংবেদনকে যখন ব্যাখ্যা বা অর্থবোধক করা হয় তখনই তা হয়ে ওঠে প্রত্যক্ষণ। হেনরি এল. রডিজার ও তাঁর সহযোগীরা বলেন— সংবেদন বলতে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণকে বোঝায়, অপরপক্ষে প্রত্যক্ষণ ওই উদ্দীপনার ব্যাখ্যা ও অর্থবোধক বর্ণনা করে। দৃশ্যকল্প-১ এর বর্ণনায় দেখা যায়, দীপু যখন মাঠে ফুটবল খেলছিল তখন সে পায়ে তীব্র ব্যথা পেয়ে চিৎকার করে উঠল। তীব্র ব্যথার এই অনুভূতিই হলো সংবেদন। আর পরবর্তী সময়ে সে যখন বুঝতে পারল যে একটা ভাঙা কাচ তার পায়ে আটকে আছে এবং এই কাচ পায়ে ফুটতেই সে এ ব্যথা পেয়েছে, তখনই তা প্রত্যক্ষণে পরিণত হলো। উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে, দৃশ্যকল্প-১ এ দীপুর হঠাৎ চিৎকার এবং পরবর্তী সময়ে ভাঙা কাচ শনাক্ত করার বিষয় দুটি ভিন্ন ঘটনা হলেও একই সূত্রে গাঁথা। কেননা সংবেদন ও প্রত্যক্ষণকে আলাদাভাবে নির্ণয় করা যায় না। সংবেদনের সাথে প্রত্যক্ষণের একটি অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে। সংবেদন ছাড়া প্রত্যক্ষণ কোনোভাবে সম্ভব হয় না। কারণ সংবেদনের কার্যকর ও অর্থপূর্ণ ব্যাখ্যার মধ্য দিয়েই প্রত্যক্ষণ সম্পন্ন হয়।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ দীপুর হঠাৎ চিৎকার করা এবং পরবর্তীতে ভাঙা কাচ শনাক্ত ক…
উদ্দীপক
ঢাকা কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

