“শিপন দাঁড়িয়ে বাবার জন্য। অপেক্ষা করছে”– প্রত্যক্ষণ সংগঠনের কোন শর্তের সাথে সম্পর্কিত ? ব্যাখ্যা কর ।
উত্তর: উদ্দীপকে “শিপন দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করছে – যা প্রত্যক্ষণ সংগঠনের ব্যক্তিনিষ্ঠ শর্তের চাহিদার সাথে সম্পর্কিত । নিচে তা ব্যাখ্যা করা হলো- প্রত্যক্ষণ সংগঠন বা সুবিন্যস্তকরণের ক্ষেত্রে ব্যক্তিনিষ্ঠ বা জৈবিক উপাদান হিসেবে চাহিদা একটি গুরুত্বপূর্ণ শর্ত। কোনো উদ্দীপক বা বস্তুসমূহকে প্রত্যক্ষণ করার ক্ষেত্রে ব্যক্তির শারীরিক বা মানসিক অভাব বা প্রয়োজনবোধ থেকে যে অবস্থার সৃষ্টি হয় তাকে চাহিদা বলে। উদ্দীপকের বর্ণনায় দেখা যায়, নিজাম সাহেব মোটরবাইকে চড়ে অফিসে যান। একদিন তার ছেলে শিপন দোতলার বেলকুনিতে দাঁড়িয়ে গভীর আগ্রহে রাস্তার দিকে তাকিয়ে অপেক্ষা করে কখন বাবা বাড়ি ফিরবে। রাস্তায় যে কোনো গাড়ির শব্দ হলেই সে ভাবে বাবা আসছে। পিতার প্রতি মানসিক অভাববোধ থেকেই সে বাবার বাড়ি ফেরার অপেক্ষায় রাস্তার দিকে তাকিয়ে থাকে। সুতরাং শিপনের পিতার প্রতি মানসিক অভাববোধকে চাহিদা বলা যায় যা প্রত্যক্ষণের ব্যক্তিনিষ্ঠ শর্তের সাথে সম্পর্কিত ।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
“শিপন দাঁড়িয়ে বাবার জন্য। অপেক্ষা করছে”– প্রত্যক্ষণ সংগঠনের কোন শ…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

