দৃশ্যকল্প-২ এ উল্লিখিত মানসিক প্রক্রিয়াটি এবং এর বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এ উল্লিখিত মানসিক প্রক্রিয়াটি হচ্ছে মনোযোগ। মনোযোগ হলো প্রত্যক্ষণের পূববর্তী ঘটনা। আমরা যা কিছু প্রত্যক্ষণ করি তার সব বিষয়ের উপর সমানভাবে মনোযোগ দিতে পারি না। কারণ সব বিষয়ের প্রতি একই সময়ে আমাদের মানসিক সচেতন ক্রিয়াকে নিবিষ্ট করা সম্ভব নয়। তাই একটি বিষয়ে মনঃসংযোগের পর আমরা আরেকটি বিষয়ে মনঃসংযোগ করি। সেজন্য মনোযোগ বলতে আমরা সাধারণত বুঝে থাকি অসংখ্য বিষয়বস্তুর মধ্যে একটি বিষয়কে নির্বাচন করে নিয়ে তার ওপর মানসিক সচেতন ক্রিয়াকে নিবিষ্ট করা এবং অন্যান্য বিষয় থেকে মানসিক সচেতন ক্রিয়াকে সাময়িকভাবে দূরে সরিয়ে রাখা প্রত্যক্ষণের দৃষ্টিভঙ্গি থেকে বলা যায় মনোযোগ হলো একটি “প্রাক-প্রত্যক্ষণীয় মনোভাব”, একটি প্রত্যাশা এবং পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধানের প্রতিক্রিয়া এবং একটি পূর্ব অনুমিত প্রত্যক্ষণের সমন্বয়।" অসংখ্য উদ্দীপক আমাদের চেতনায় আঘাত করে। কিন্তু সবগুলোর -প্রতি আমরা সমানভাবে প্রতিক্রিয়া করি না। দু'একটিকে বাছাই করে প্রত্যক্ষণ করি। প্রত্যক্ষণের এরূপ বাছাইকরণ হলো মনোযোগ। নিচে মনোযোগের বৈশিষ্ট্য উল্লেখ করা হলো- ১. মনোযোগ নির্বাচনধর্মী : প্রকৃতির বিভিন্ন উদ্দীপক এক সঙ্গে আমাদের চেতনায় আঘাত করতে পারে। কিন্তু যে উদ্দীপকটির আকর্ষণীয় ক্ষমতা বেশি সেটি নির্বাচন করে আমরা তার প্রতি মনোযোগী হই। তাই মনোযোগ খুবই নির্বাচনমূলক। যেমন— ছাত্র যখন পাঠ্যবিষয়ের ওপর চেতনাকে নিবদ্ধ করে তখন সে অন্যান্য বিষয় গাড়ির শব্দ, পাখির ডাক, নানারকম গোলমালের শব্দকে চেতনার ক্ষেত্র থেকে বর্জন করে। ২. মনোযোগের পরিবর্তনীয়তা : মনোযোগ পরিবর্তনশীল। আমরা কোনো কিছুর প্রতি দীর্ঘ সময় ধরে মনোযোগ দিতে পারি না। একটি বিষয়ের প্রতি কিছুক্ষণ মনোযোগ দেওয়ার পর আরেকটি ঘটনা প্রাধান্য লাভ করে । ৩. মনোযোগ ইতিবাচক ও নেতিবাচক : একটি উদ্দীপকে নির্বাচন করে কেন্দ্রে টেনে আনা হলো মনোযোগের ইতিবাচক দিক অন্যগুলোকে বর্জন করা হলো নেতিবাচক দিক। ৪. ক্ষেত্র সীমিত : মনোযোগের ক্ষেত্র খুব সীমিত। সাধারণ এক সাথে একাধিক বিষয়ের প্রতি মনোযোগ দেওয়া সম্ভব হয় না । ৫. ইচ্ছামূলক প্রক্রিয়া : মনোযোগ কোনো স্বয়ংক্রিয় মানসিক প্রক্রিয়া নয় এবং সম্পূর্ণভাবে ব্যক্তির ইচ্ছামূলক নিয়ন্ত্রণাধীন প্রক্রিয়া । ৬. উপযোজনমূলক প্রক্রিয়া : মনোযোগ সবসময় কেবল একটি বিষয়ে নিবদ্ধ থাকে না। দ্রুত এক বিষয় থেকে অন্য বিষয়ে স্থানান্তরিত হয়। মনোযোগ পরিবর্তনের মাধ্যমে এভাবে নতুন বিষয়ের সাথে উপযোজন ঘটছে। ৭. প্রত্যক্ষণের স্পষ্টতা : মনোযোগের আরেকটি বৈশিষ্ট্য হলো প্রত্যক্ষণের স্পষ্টতা। যে বস্তুটিতে আমরা মনোযোগ দিই সেটি আগের চেয়ে আরও বেশি পরিষ্কার ও স্পষ্ট হয়ে ওঠে। ৮. মনোযোগের ব্যাহতি : পরিবেশে এমন কিছু বাহ্যিক উদ্দীপক আছে, যা আমাদের মনোযোগের ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি করে। ফলে মনোযোগের সাথে কোন বিশেষ কাজ করা সম্ভব হয় না । ৯. সুস্পষ্ট চেতনার কেন্দ্র : মনোযোগের মাধ্যমে বাছাইকৃত বস্তু বা ঘটনা সুস্পষ্ট চেতনার আলোক উদ্ভাসিত হয়ে উঠে বলে আমরা তা পর্যবেক্ষণ করতে পারি। ১০. কেন্দ্র ও প্রান্ত : বহুসংখ্যক উদ্দীপকের মধ্যে যে বস্তুটি আমাদের মনোযোগ আকর্ষণ করে সেটির অবস্থান মনোযোগের কেন্দ্রে এবং অবশিষ্ট সকল বস্তু মনোযোগের প্রান্তে অবস্থান করে ।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ উল্লিখিত মানসিক প্রক্রিয়াটি এবং এর বৈশিষ্ট্যগুলো বিশ…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

