মালিহা এবং প্রত্যাশার প্রত্যক্ষিত ঘটনার তুলনামূলক বিশ্লেষণ কর ।
উত্তর: উদ্দীপকে মালিহা এবং প্রত্যাশার প্রত্যক্ষিত ঘটনা হলো অধ্যাস এবং অলীক প্রত্যক্ষণ। নিচে দুই জনের ঘটনার তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করা হলো- ১. অধ্যাস সাধারণত স্বাভাবিক (Normal) ও সুস্থ ব্যক্তির বেলায় ঘটে থাকে। কিন্তু, অলীক প্রত্যক্ষণ সাধারন্ত অস্বাভাবিক (Abnormal) ব্যক্তি অর্থাৎ মানসিক ব্যাধিগ্রস্ত ও মাদকাসক্ত ব্যক্তির ক্ষেত্রে ঘটে থাকে । ২. অধ্যাসের বাস্তব ভিত্তি আছে, কিন্তু অলীক প্রত্যক্ষণে তা নেই । ৩. অধ্যাসের ক্ষেত্রে সর্বদা একটি নির্দিষ্ট বাহ্যিক উদ্দীপক বিদ্যমান থাকে। অলীক প্রত্যক্ষণে কোনো বাহ্যিক উদ্দীপকের উপস্থিতি থাকে না । ৪. অধ্যাস প্রধানত দর্শনেন্দ্রিয়ের ক্ষেত্রে ঘটে থাকে কিন্তু অলীক প্রত্যক্ষণ অন্যান্য ইন্দ্রিয়ের (দর্শন, শ্রবণ, স্বাদ প্রভৃতি) বেলায় সংঘটিত হয় । ৫. বিজ্ঞানসম্মতভাবে অধ্যাসের পরিমাণ করা যায় কিন্তু যেহেতু অলীক প্রত্যক্ষণ মানসিক ব্যাধিগ্রস্ত লোকের কল্পনা-প্রসূত ঘটনা, তাই এর বিজ্ঞানসম্মত পরিমাপ করা যায় না । ৬. অধ্যাস একটি দীর্ঘমেয়াদি ঘটনা, কিন্তু অলীক প্রত্যক্ষণ স্বল্পমেয়াদি ঘটনা। ৭. অধ্যাস সর্বজনীন। একই ধরনের বস্তু সবার ক্ষেত্রে একই ধরনের অধ্যাসের সৃষ্টি করে। অপরপক্ষে, বিভিন্ন ব্যক্তিতে সাধারণত বিভিন্ন ধরনের অলীক প্রত্যক্ষণ সংঘটিত হয়ে থাকে । ৮. চিকিৎসা দ্বারা অধ্যাস পরিবর্তন করা যায় না, কিন্তু অলীক প্রত্যক্ষণ চিকিৎসার দ্বারা দূর করা যায় । ৯. অনুশীলনের মাধ্যমে অধ্যাসের পরিমাণ কমানো যায়, কিন্তু অলীক প্রত্যক্ষণ অনুশীলনের মাধ্যমে কমানো যায় না । ১০. অধ্যাস বস্তুকেন্দ্রিক, কিন্তু অলীক প্রত্যক্ষ ব্যক্তিকেন্দ্রিক।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
মালিহা এবং প্রত্যাশার প্রত্যক্ষিত ঘটনার তুলনামূলক বিশ্লেষণ কর ।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উপরের চিত্রে যখন আমরা সাদা রঙের ছবিটিকে কালো পটভূমিতে দেখি তখন একে একটি ফুলদানী হিসেবে প্রত্যক্ষণ করি। আবার যখন কালো রংটি প্রতীক হিসেবে এবং সাদা অংশটুকু পটভূমি হিসেবে দেখি তখন আমরা দুটি মুখাবয়বের প্রতীক দেখবউত্তর
উত্তর

