উদ্দীপকে তমালের দূরের বস্তুটিকে বুঝতে না পারার ঘটনাটি পাঠ্যবই এর আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে তমালের দূরের বস্তুটিকে বুঝতে না পারার ঘটনাটি হলো সংবেদন। নিচে পাঠ্য বইয়ের আলোকে তা ব্যাখ্যা করা হলো- সংবেদন হলো উদ্দীপনার চেতনা বা বোধ। উদ্দীপক হচ্ছে বাহ্যিক বিষয় বা বস্তু, যা গ্রাহক ইন্দ্রিয়ের ওপর আঘাত করে উদ্দীপনা সৃষ্টি করে। গ্রাহক ইন্দ্রিয় থেকে উদ্দীপনা স্নায়বিক প্রবাহ আকারে মস্তিষ্কে পৌছায় এবং প্রাণীকে উদ্দীপক সম্পর্কে সচেতন করে। এভাবে উদ্দীপক সম্পর্কে সচেতন করার প্রক্রিয়াকে সংবেদন বলে। যেমন- আলোর সংবেদন, শব্দের সংবেদন ইত্যাদি। সংবেদন সম্পর্কে জন সি. রাচ বলেন, 'সংবেদন বলতে সংবেদীয় প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট মৌলিক অভিজ্ঞতাসমূহকে বোঝায়, যেমন- দর্শন । হেনরি এল. রডিজার এবং তাঁর সহযোগীরা বলেন, 'সংবেদন বলতে পরিবেশ থেকে উদ্দীপনার গ্রহণকে বোঝায় । এককথায় বলা যায়, 'বহির্জগতের উদ্দীপক ইন্দ্রিয়ে আঘাত করলে সৃষ্ট উদ্দীপনা মস্তিষ্কে বাহিত হলে যে সহজ চেতনার উদ্ভব হয় তাকে সংবেদন বলে।' উদ্দীপকে দূর থেকে দেখা বস্তুটি তমাল ও হিমেলের মধ্যে যে উদ্দীপনার সৃষ্টি করে তা হলো সংবেদন ।
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
উদ্দীপকে তমালের দূরের বস্তুটিকে বুঝতে না পারার ঘটনাটি পাঠ্যবই এর আল…
উদ্দীপক
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

