শিপনের সূর্য প্রত্যক্ষণ ও বাবার ডাক শোনাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে ? যুক্তি দেখাও ৷
উত্তর: উদ্দীপকে শিপনের সূর্য প্রত্যক্ষণ ও বাবার ডাক শোনাকে যথাক্রমে অধ্যাস ও অলীক প্রত্যক্ষণ হিসেবে ব্যাখ্যা করতে পারি । নিচে যুক্তিসহকারে আলোচনা করা হলো- উদ্দীপকের প্রতি প্রাণীর প্রাথমিক চেতনা হলো সংবেদন । আর সংবেদনের যথার্থ ব্যাখ্যাই হলো প্রত্যক্ষণ। কিন্তু সংবেদনের ব্যাখ্যা যখন যথার্থ না হয়ে ভ্রান্ত বা ত্রুটিপূর্ণ হয় তখন তাকে অধ্যাস বলে । উদ্দীপকে শিপন পশ্চিমা আকাশে বড় লাল সূর্য দেখতে দেখতে হঠাৎ তা মেঘের মধ্যে হারিয়ে যায়। যা এক ধরনের প্রাকৃতিক অধ্যাস । প্রাকৃতিক অধ্যাসের মধ্যে রয়েছে চন্দ্র ও সূর্য অধ্যাস। অথবা পানিতে ডোবানো আঙ্গুল যা লাঠির অংশ বিশেষ মোটা বা বাঁকা মনে হয় প্রভৃতি। আবার, বাস্তবে কোনো উদ্দীপক নেই অথচ তাকে প্রত্যক্ষণ করা হয় এরূপ প্রত্যক্ষণই অলীক প্রত্যক্ষণ নামে পরিচিত। অর্থাৎ অবাস্তব উদ্দীপকের প্রত্যক্ষণই হচ্ছে অলীক প্রত্যক্ষণ । উদ্দীপকে শিপন বাবার জন্য অপেক্ষা করতে করতে এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমের মধ্যে বাবার ডাক শুনে জেগে উঠে কিন্তু দেখলো বাবা এখনও বাসায় ফিরে নাই । এ ধরনের ঘটনাই অলীক প্রত্যক্ষণ। এ ধরনের আরও ঘটনার মধ্যে রয়েছে, আবছা অন্ধকারে একজন দেখতে পেল সাদা কাপড় পরিহিত এক মহিলা তাকে ইশারায় ডাকছে। অথচ বাস্তবে সেখানে কোনো মহিলার অস্তিত্ব নেই । অথবা কেউ শুনতে পায় যে ফেরেশতা তাকে ডাকছে। কিন্তু তারই পাশে বসে থাকা অন্যান্য ব্যক্তিরা তা শুনতে পায় না ৷
HSC Psychology 1st Paper Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Psychology 1st Paper · Chapter 6 : সংবেদন ও প্রত্যক্ষণ · সৃজনশীল
শিপনের সূর্য প্রত্যক্ষণ ও বাবার ডাক শোনাকে তুমি কিভাবে ব্যাখ্যা করব…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর

