ইকরাম সাহেব য়ে পরীক্ষাটি করলেন তা চিত্রসহ বর্ণনা করো।
উত্তর: ইকরাম সাহেব পোনা মজুদের পূর্বে পুকুরে প্লাংকটন তৈরি হয়েছে কিনা তা জানার জন্য পুকুরে প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি পরীক্ষা করেন। পুকুরে প্রাকৃতিক খাদ্যের উপস্থিতি পরীক্ষা করার জন্য বিভিন্ন পদ্ধতি, যেমন— সেকিডিস্ক, হাত পরীক্ষা ও গ্লাস পরীক্ষা অনুসরণ করে। নিম্নে এ পদ্ধতিগুলো বর্ণনা করা হলো- ১. সেকিডিস্কঃ ২০ সেমি ব্যাসযুক্ত টিনের একটি সাদা-কালো থালা (একে সেকিডিস্ক বলে) সুতা দ্বারা পানিতে ডুবানোর পর যদি ২৫-৩০ সেমি গভীরতায় থালা না দেখা যায় তবে বুঝতে হবে পুকুরে প্রাকৃতিক খাদ্য রয়েছে। যদি ৩০ সেমি এর অধিক গভীরতায় সেকিডিস্ক দেখা যায় তবে বুঝতে হবে প্রাকৃতিক খাবার অনেক কম। ২. হাত পরীক্ষা: পানিতে হাতের কনুই পর্যন্ত ডুবিয়ে যদি হাতের তালু দেখা না যায় তবে বুঝতে হবে প্রাকৃতিক খাদ্য পরিমাণমতো তৈরি হয়েছে। ৩. গ্লাস পরীক্ষা: একটি স্বচ্ছ কাচের গ্লাস দ্বারা পুকুরের পানি নিয়ে সূর্যের আলোর দিকে ধরলে যদি পানির রং সবুজ বা বাদামি সবুজ দেখা যায় এবং পানিতে অসংখ্য সূক্ষ্ম কণা ও ছোট পোকার মতো দেখা যায় তবে বুঝতে হবে পুকুরে প্রাকৃতিক খাদ্য পরিমাণমতো তৈরি হয়েছে। [চিত্র] উপরে উল্লিখিত যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করে ইকরাম সাহেব প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করেন।
HSC কৃষি শিক্ষা ২য় পত্র Chapter 1 : মৎস্য চাষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · কৃষি শিক্ষা ২য় পত্র · Chapter 1 : মৎস্য চাষ · সৃজনশীল
ইকরাম সাহেব য়ে পরীক্ষাটি করলেন তা চিত্রসহ বর্ণনা করো।
উদ্দীপক
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ · 2024
উত্তর
উত্তর
উত্তর
উপরে উল্লিখিত যেকোনো একটি পদ্ধতি অনুসরণ করে ইকরাম সাহেব প্রাকৃতিক খাদ্য পরীক্ষা করেন।উত্তর

